শিশুর চোখ সুস্থ রাখতে প্রতিদিন যেসব খাবার জরুরি
চিকিৎসকদের মতে, চোখের সুস্থতার জন্য ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি উপাদান গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক। তবে শুধু গাজর নয়, শিশুদের চোখের যত্নে খাদ্যতালিকায় আরও কিছু পুষ্টিকর খাবার রাখা জরুরি।১৪:১৭ ২৬ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদিকে নিয়ে পোস্ট, ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ
পোস্টে তিনি অভিযোগ করে বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট একাধিক পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক দেওয়ার পাশাপাশি সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। এর ফলেই তার ভেরিফায়েড অফিশিয়াল পেজটি রিমুভ করা হয়েছে।১৩:৪৮ ২৬ ডিসেম্বর ২০২৫
দেশে সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি
কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দিনবেলা সারা দেশে সূর্যের দেখা মেলেনি। রাস্তাঘাটে যানবাহন চালাতে হেডলাইট ব্যবহার করতে হচ্ছে। তীব্র শীতে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। ঠান্ডার কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং জনজীবনে স্থবিরতা নেমেছে। ছুটির দিন হওয়ায় কাজ ছাড়া বাড়ির বাইরে কম মানুষ দেখা গেছে।১৩:২০ ২৬ ডিসেম্বর ২০২৫
শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ
সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বরে তাদের সদস্যরা ইতিমধ্যে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মানবিক কারণে শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের ক্ষেত্রে তখন নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।১৩:০৪ ২৬ ডিসেম্বর ২০২৫
বাজারে স্বস্তি, ডিম ও ব্রয়লার মুরগির দাম কমেছে
রাজধানীর শনিরআখড়া, সাইনবোর্ড ও চিটাগংরোড সংলগ্ন বাজারে শুক্রবার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ আগে ডিমের ডজন ১৩০ থেকে ১৫০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম প্রায় ২০০ টাকা হলেও এখন তা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।১২:২৭ ২৬ ডিসেম্বর ২০২৫
জেলখানায় ভোটাররা পাবেন পোস্টাল ব্যালটের সুবিধা
নির্দেশিকায় জানানো হয়েছে, জেলখানা বা আইনি হেফাজতে থাকা ভোটারদের তালিকাভুক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন করা হবে। নিবন্ধনের জন্য একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম (https://prisoner.ocv.gov.bd/login) ব্যবহার করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুজন করে প্রতিনিধি মনোনয়ন দেবেন।১২:০২ ২৬ ডিসেম্বর ২০২৫
নাইজেরিয়ায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র
ট্রাম্প বলেন, “আজ রাতে, কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে, যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী ও প্রাণঘাতী হামলা শুরু করেছে।”১১:১৭ ২৬ ডিসেম্বর ২০২৫
ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।১০:৪৩ ২৬ ডিসেম্বর ২০২৫
চাঁদপুরে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
সংঘর্ষে জড়িত লঞ্চ দুটি হলো- জাকির সম্রাট–৩ ও অ্যাডভেঞ্চার–৯। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর লঞ্চটি নিহতদের মরদেহসহ ঢাকার সদরঘাটে পৌঁছায়।১০:২৮ ২৬ ডিসেম্বর ২০২৫
আজ বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি তারেক রহমানের শনিবারের (২৭ ডিসেম্বর) কর্মসূচিও তুলে ধরেন।০৯:৪৮ ২৬ ডিসেম্বর ২০২৫
ফুটবলের ‘পিকাসো’ জন রবার্টসন আর নেই
রবার্টসনের নান্দনিক ও সৃজনশীল খেলায় মুগ্ধ হয়ে প্রয়াত ইংলিশ কোচ ব্রায়ান ক্লাফ তাকে ‘পিকাসো’ নামে ডাকতেন। পরবর্তীতে তিনি ফুটবল বিশ্বে ‘ফুটবলের পিকাসো’ নামেই পরিচিতি লাভ করেন।০৯:২৭ ২৬ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: কুগেলম্যান
তিনি লেখেন, “তারেক রহমানের প্রত্যাবর্তন বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর একটি।”০৯:০৭ ২৬ ডিসেম্বর ২০২৫
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।০৮:৪৪ ২৬ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজন নিহত
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কমলা বেগম নরসিংদী থেকে তার মেয়ের বাড়ি কালীগঞ্জ উপজেলার দেওয়ালের টেক এলাকায় বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকেলে তিনি তার নাতনি অনাদি ও সাদিয়া বেগমকে সঙ্গে নিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন।০৮:১৭ ২৬ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের প্রত্যাবর্তনে বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম আরও লেখেন, এনসিপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়, যেখানে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতাকে আর রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হতে হবে না। বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে একটি মুক্ত বাংলাদেশের পথে অগ্রসর হওয়াই এখন মূল লক্ষ্য।২২:০৫ ২৫ ডিসেম্বর ২০২৫
শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, ৪ স্তরের নিরাপত্তা
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আজ স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে কি না- সে বিষয়ে সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।২১:৪৩ ২৫ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে শীতের দাপট, তাপমাত্রা আরও কমতে পারে
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।২১:২০ ২৫ ডিসেম্বর ২০২৫
শুক্রবার ৩০০ ফিটের বর্জ্য অপসারণ করবে বিএনপি
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।২০:৫৬ ২৫ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ হয়ে পরীমণি বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো
সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর সংবর্ধনা মঞ্চে পৌঁছে লাখো জনতার উদ্দেশে ভাষণ দেন তিনি।২০:৪০ ২৫ ডিসেম্বর ২০২৫
একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়া শুরু হচ্ছে
গ্রাহকরা তাদের নিজ নিজ ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন। একাধিক হিসাব থাকলেও, প্রতিটি ব্যাংক থেকে নির্ধারিত সীমার মধ্যে অর্থ উত্তোলন সম্ভব। দুই লাখ টাকার কম জমা থাকলে পুরো টাকা একবারেই উত্তোলন করা যাবে। দুই লাখ টাকার বেশি জমা থাকলে, প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত উত্তোলন করা যাবে।২০:১৫ ২৫ ডিসেম্বর ২০২৫
১৬ মিনিটের ভাষণে যা বললেন তারেক রহমান
“আজ প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই, রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে। প্রিয় ভাই-বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল।১৯:৫০ ২৫ ডিসেম্বর ২০২৫
অযোগ্য প্রতিষ্ঠানকে ‘রিশিডিউলিং সুবিধা’ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংকার ও আর্থিক বিশ্লেষকদের মতে, নীতি-সহায়তার এই শিথিল প্রয়োগ ব্যাংকিং খাতে নৈতিক ঝুঁকি (moral hazard) বাড়াচ্ছে এবং খেলাপি সংস্কৃতিকে কার্যত প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে।১৯:২৩ ২৫ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জয়ী হবো: মির্জা ফখরুল
সংবর্ধনা মঞ্চে তারেক রহমানের আগমন পরপর নেতাকর্মী ও উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে পূর্বাচলের ৩০০ ফিট ও আশপাশের এলাকা। মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত জনতা ও সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।১৮:৫০ ২৫ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ করবে: প্রেস সচিব
প্রেস সচিব বলেন, “তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে অত্যন্ত ইতিবাচক। সত্যিকার অর্থে দেশে আসায় কিছু রাজনৈতিক শূন্যতা পূরণ হবে।”১৮:২৯ ২৫ ডিসেম্বর ২০২৫
























