News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:০৩, ২৭ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য জানান, হঠাৎ নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সারাদেশে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ জানায়, ঢাকা, দৌলতদিয়া, পাটুরিয়া, চাঁদপুর, বরিশাল, ভোলা ও উপকূলীয় অঞ্চলসহ দেশের সব নৌরুটে লঞ্চ ও ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। চলাচলরত লঞ্চগুলোকে যে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর তীরে নিরাপদ স্থানে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি

কর্তৃপক্ষ আরও জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে এলে নৌযান চলাচল ফের স্বাভাবিক করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়