News Bangladesh

অবশিষ্ট ১৩ জিম্মিকেও মুক্তি দিলো হামাস

দুই বছরের গাজা সংঘাতের পর সোমবার হামাস রেড ক্রসের মাধ্যমে সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, প্রথমে ৭ জন এবং পরে ১৩ জন। এই ধাপ আন্তর্জাতিক মানবিক সংকটের অবসান ও যুদ্ধবিরতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

১৭:০৭ ১৩ অক্টোবর ২০২৫

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য। পুরস্কারের অর্ধেক পেলেন ইওয়েল মোকিয়র

১৬:৪০ ১৩ অক্টোবর ২০২৫

নভেম্বরে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি চায় জামায়াত 

বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত ৫৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এতে ‘দিনের ভোট রাতে’ হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই আমরা কমিশনকে বলেছি, বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিআর পদ্ধতিরও প্রস্তুতি নিতে

১৬:২৮ ১৩ অক্টোবর ২০২৫

রমজানকে ঘিরে অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মূল্যস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার থাকায় এবার আমদানিতে কোনো সংকট বা বিলম্বের আশঙ্কা নেই।

১৬:২৫ ১৩ অক্টোবর ২০২৫

ঢাকা সেনানিবাসের এমইএস ভবন সাময়িক কারাগার ঘোষণা

সরকার প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের এমইএস ভবন নং-৫৪-কে সাময়িক কারাগার ঘোষণা করেছে। এ ঘোষণার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনাসদর।

১৬:০৫ ১৩ অক্টোবর ২০২৫

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টারের নির্দেশ

বিটিআরসি জানিয়েছে, একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম রাখা যাবে; অতিরিক্ত সিম ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। ব্যর্থ হলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

১৫:৪৮ ১৩ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতি বাস্তবায়নের মধ্যেই ইসরায়েলে ট্রাম্প, সঙ্গে স্ত্রী ও কন্যা

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে পৌঁছালে ট্রাম্প, মেলানিয়া ও ইভাঙ্কাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপস্থিত ছিলেন যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও।

১৫:০০ ১৩ অক্টোবর ২০২৫

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, ৩ কর্মচারী দগ্ধ

দগ্ধদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, আর একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে।

১৪:৩৭ ১৩ অক্টোবর ২০২৫

জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশিরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ কর্মসূচির আওতায় ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে ইমিগ্রেশনে রিপোর্ট করে সহজে দেশে ফিরে যেতে পারবেন।

১৪:১৮ ১৩ অক্টোবর ২০২৫

এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা পর পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়

১৩:৫১ ১৩ অক্টোবর ২০২৫

হজে অব্যবহৃত ৩৭ কোটি টাকা এজেন্সিগুলোকে ফেরত দেবে সরকার

আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হতে পারে জানিয়ে তিনি বলেন, “২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন। আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সঙ্গে বৈঠকে আমরা নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানাবো।”

১৩:৪৯ ১৩ অক্টোবর ২০২৫

শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে সাত কলেজের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে। মন্ত্রণালয় এই খসড়া প্রকাশের পর থেকে অধ্যাদেশের বিপক্ষে অবস্থান নেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে

১৩:৩৮ ১৩ অক্টোবর ২০২৫

নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিচ্ছিন্ন মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। সে সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

১৩:২৮ ১৩ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতির নির্বাচন আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: ফখরুল

তিনি আরও বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে।”

১২:৫৮ ১৩ অক্টোবর ২০২৫

গাজায় বন্দি বিনিময় শুরু, রেড ক্রসের কাছে হস্তান্তর ৭ জিম্মি

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে। 

১২:৩১ ১৩ অক্টোবর ২০২৫

নতুন এআই প্ল্যাটফর্ম ‘জেমিনি এন্টারপ্রাইজ’ চালু  করল গুগল

বিশ্লেষকরা মনে করছেন, বড় প্রতিষ্ঠানগুলো এখনো জেনারেটিভ এআই ব্যবহার প্রাথমিক পর্যায়ে আছে। কেপিএমজির জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের একশোর বেশি বড় প্রতিষ্ঠানের বেশির ভাগই পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। 

১২:০৭ ১৩ অক্টোবর ২০২৫

ঢাকার সাবেক চিফ ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যৌক্তিক মনে করা হয়েছে।

১১:২৬ ১৩ অক্টোবর ২০২৫

খালি পেটে কফি খাওয়ার অভ্যাস, হতে পারে মারাত্মক ক্ষতির কারণ

বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে উঠেই কফি পান করলে শরীরে হজমের সমস্যা, অ্যাসিডিটি, এমনকি মানসিক চাপও বাড়তে পারে। এতে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিক ও হজমজনিত জটিলতা সৃষ্টি করতে পারে।

১১:০৪ ১৩ অক্টোবর ২০২৫

হানিমুনে শবনম ফারিয়া, নতুন ছবিতে ফের বিতর্ক

ছবিটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ প্রশংসা করলেও অনেকে পোশাক ও ভঙ্গি নিয়ে সমালোচনা করছেন। এর আগে শ্রীলঙ্কার গলে শহরে ‘হাফপ্যান্ট’ পরা একটি ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন ফারিয়া। মালদ্বীপের নতুন ছবিটিও সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

১০:৪১ ১৩ অক্টোবর ২০২৫

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর ‘ভিত্তিহীন’: প্রেস সচিব

তিনি আরও লেখেন, “বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম যে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘বিশ্ব খাদ্য ফোরাম’-এ অংশ নিতে রোম যাচ্ছেন। সেখানে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলেছিলাম। তবে কোথাও বলিনি যে, তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।”

১০:১৮ ১৩ অক্টোবর ২০২৫

মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

দুর্যোগ দপ্তর জানায়, প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে। ঝড়ো হাওয়ায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

০৯:৫৬ ১৩ অক্টোবর ২০২৫

প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন বাবর আজম

ইনিংসের শুরুতে সেনুরান মুথুসামির করা এক বল ইনসাইড এজে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন বাবর আজম। এর মধ্য দিয়ে প্রথম এশিয়ান হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের অনন্য রেকর্ড গড়েন তিনি।

০৯:৩৪ ১৩ অক্টোবর ২০২৫

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা বলেন, “এ ধরনের একটি তহবিল দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক সমস্যাগুলোর সমাধান করবে। একইসঙ্গে তরুণ, কৃষক, নারী ও মৎস্যখাতের সঙ্গে জড়িতদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উৎসাহ জোগাবে।”

০৯:১২ ১৩ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট খেয়ে ৬ জনের মৃত্যু

নিহতরা হলেন, নফরকান্তি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং একই এলাকার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।

০৮:৪১ ১৩ অক্টোবর ২০২৫