News Bangladesh

বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানো শুরু হবে: আইন উপদেষ্টা

ড. নজরুল বলেন, বর্তমানে আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, এর মধ্যে কিছু ধাপে খরচও লাগে। নতুন ব্যবস্থায় এক ক্লিকেই জামিননামা কারাগারে পাঠানো যাবে।

১১:২৫ ১৪ অক্টোবর ২০২৫

২০২৬ সালেই আসছে নিজস্ব এআই চিপ আনছে ওপেনএআই

চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, এক গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার নির্মাণে ৫০–৬০ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। সে হিসাবে এটি একটি বিপুল বিনিয়োগের প্রকল্প।

১০:৫২ ১৪ অক্টোবর ২০২৫

অভিনেত্রী মুনিবা শাহকে গুলি করে হত্যা

প্রতিবেদনে বলা হয়েছে, মাচনি গেট পুলিশ স্টেশনের সীমানার মধ্যে ঘটেছে এই হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ধারণা করছে, হামলাকারীরা রিকশায় থাকা মুনিবা শাহকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ কারণে অভিনেত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।

১০:২৩ ১৪ অক্টোবর ২০২৫

আগামী নির্বাচন হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু ভোট: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত হবে। এটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ।”

০৯:৫২ ১৪ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর করলেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

স্বাক্ষরের পর তিনি বলেন, “আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না; মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা শান্তির নতুন ভোর এনে দেবে।”

০৯:২৪ ১৪ অক্টোবর ২০২৫

ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড

তবে লিড বেশিক্ষণ টেকেনি। মাত্র দুই মিনিট পর, ৭০তম মিনিটে হেইনসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড। শেষ পর্যন্ত ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে এখনও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি ফ্রান্স, অন্যদিকে সরাসরি খেলার আশা টিকিয়ে রেখেছে আইসল্যান্ড।

০৯:০০ ১৪ অক্টোবর ২০২৫

জতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষা (গণিত–১৩৩৭০৩ ও উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক–১৩৪৫০২, ষষ্ঠ পত্র) আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

০৮:৪২ ১৪ অক্টোবর ২০২৫

মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিরা

গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাস প্রথমে ২০ ইসরায়েলিকে মুক্তি দেয়। এরপর দুটি বাসে করে ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে। তবে মুক্তি পেলেও কারাগারের নির্যাতনের স্মৃতি ভুলতে পারছেন না কেউ কেউ।

০৮:২৭ ১৪ অক্টোবর ২০২৫

জেন-জি বিক্ষোভে সামরিক বিমানে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা জেন-জি নেতৃত্বাধীন গণবিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে ফরাসি সামরিক বিমানে চলে গেছেন। সেনা ও আধাসামরিক বাহিনীর সমর্থন হারায়, অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে জ্যাঁ আন্দ্রে ন্দ্রেমাঞ্জারি নিয়োগ পেয়েছেন।

২১:৫৮ ১৩ অক্টোবর ২০২৫

কোনও শাখা ছাড়াই চালু হবে ডিজিটাল ব্যাংক

শাখাবিহীন সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে ২০২৬ সালের মধ্যে চালু হবে ডিজিটাল ব্যাংক, যেখানে সব ব্যাংকিং সেবা পাওয়া যাবে মোবাইল বা ওয়েবের মাধ্যমে। এতে প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে আর্থিক সেবা ও ঋণ সুবিধা পাবেন।

২১:১৫ ১৩ অক্টোবর ২০২৫

সবকিছুর অ্যাপে পরিণত হচ্ছে চ্যাটজিপিটি

ওপেনএআই চ্যাটজিপিটিকে “সবকিছুর অ্যাপ” হিসেবে রূপান্তর করছে, যেখানে ব্যবহারকারীরা সরাসরি তৃতীয় পক্ষের অ্যাপ (যেমন স্পটিফাই, এক্সপিডিয়া) ব্যবহার করতে পারবেন। এই ইন্টিগ্রেশন চ্যাটজিপটিকে আরও কার্যকর ও কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত করছে।

২১:১০ ১৩ অক্টোবর ২০২৫

হর্ন ব্যবহারে বিআরটিএ’র কড়া নির্দেশনা

বিআরটিএ হাইড্রোলিক, হুটার ও অননুমোদিত হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা ছাড়া অন্য যানবাহনে এসব হর্ন ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২১:০২ ১৩ অক্টোবর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, আক্রান্ত ৮৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ও ৮৫৭ জনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪১৬ জন।

২০:৩৭ ১৩ অক্টোবর ২০২৫

এবার শাপলা প্রতীকের দাবি নিয়ে ইসিতে আরেক দল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ কংগ্রেস উভয়ই ‘শাপলা’ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। উভয় দলই নিজেদের প্রথম দাবিদার দাবি করছেন।

২০:২৮ ১৩ অক্টোবর ২০২৫

‘১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয়, ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি’

বাংলাদেশ আয়তনে ছোট হলেও ১৭ কোটি মানুষের খাদ্য সরবরাহ করছে ও ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মঞ্চে দেশের কৃষি সাফল্য, খাদ্য নিরাপত্তা ও মানবিক প্রতিশ্রুতি তুলে ধরেছেন।

২০:০২ ১৩ অক্টোবর ২০২৫

শুরুতেই গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনার

ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ডেপুটি মিলিটারি সেক্রেটারিকে নির্দেশ দেন ছাত্র-জনতার ওপর গুলি চালাতে। ট্রাইব্যুনাল-১ এ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমন সংক্রান্ত মামলার দ্বিতীয় দিনে এই অডিও উপস্থাপন করা হয়।

১৯:৪৫ ১৩ অক্টোবর ২০২৫

ফিলিস্তিন স্বীকৃতির দাবিতে ট্রাম্পের ভাষণে হট্টগোল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নেসেটে ভাষণ দেওয়ার সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা ব্যানার উঁচিয়ে প্রতিবাদ জানান। হট্টগোলের কারণে তার বক্তব্য সাময়িকভাবে বন্ধ হয়; পরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক পরিবর্তন এবং শান্তির স্বর্ণযুগের কথা ঘোষণা করেন।

১৯:২৪ ১৩ অক্টোবর ২০২৫

পুনরায় দাম বেড়ে বোতলজাত সয়াবিন ১৯৫, খোলা পাম ১৬৩

ভোজ্যতেলের দাম বাড়লো: বোতলজাত সয়াবিন ১৯৫ টাকা, খোলা পাম তেল ১৬৩ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনার পর নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।

১৯:০০ ১৩ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই এনসিপির: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী সংসদ নির্বাচনে শাপলা প্রতীকে অংশগ্রহণ করবে এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। দল আশা করছে, বিচার ও জুলাই সনদ কার্যক্রমের অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা থাকবে না।

১৮:৪৬ ১৩ অক্টোবর ২০২৫

টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের একাদশে এসেছে দুটি পরিবর্তন, যেখানে বাংলাদেশ দলে ফিরেছেন ফারজানা হক ও রিতু মনি।

১৭:৫৬ ১৩ অক্টোবর ২০২৫

বিদ্যালয়ের কক্ষই প্রধান শিক্ষকের সংসার, খেলারমাঠ গোচারণ ভূমি

শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগও রয়েছে শিক্ষর্থী অভিভাবকদের। সম্প্রতি ১৬৭ জন শিক্ষার্থীর ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি আদায়েও জন প্রতি প্রায় ৫৫ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিগত এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পুরনের সময় জোরপুর্বক জনপ্রতি দুই হাজার টাকা কোচিং ফি আদায় করা হয়

১৭:৫১ ১৩ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম উর্ধ্বমুখী, বাংলাদেশেও নতুন সর্বোচ্চ

বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার প্রভাবে স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উল্লম্ফন করেছে, বাংলাদেশেও বাজুস সর্বোচ্চ দর নির্ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূরাজনৈতিক ঝুঁকি, ফেডের সুদহারের সম্ভাব্য কমানো ও বিনিয়োগের চাপ দাম আরও বাড়াতে পারে।

১৭:৪১ ১৩ অক্টোবর ২০২৫

১৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

এর আগে গাজা থেকে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)

১৭:২৭ ১৩ অক্টোবর ২০২৫

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। দাবি পূরণ না হলে ১৪ অক্টোবর ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।

১৭:২৭ ১৩ অক্টোবর ২০২৫