News Bangladesh

হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে। টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগাররা একাদশে এনেছে চার পরিবর্তন।

১৯:০০ ১৪ অক্টোবর ২০২৫

দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

দুদক চেয়ারম্যান ড. আব্দুল মোমেন নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সৎ প্রার্থীর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

১৮:৪৫ ১৪ অক্টোবর ২০২৫

মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে জামায়াত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াত ভোটারদের জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্মীয় আবেগের সুযোগ নিচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম নির্বাচনকে ভণ্ডুল করতে এবং ধর্মের নামে বিভ্রান্তি ছড়াতে পারে।

১৮:২৫ ১৪ অক্টোবর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৮৪১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৮৪১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট আক্রান্ত ৫৬,২৫৭ জন, মৃত্যু হয়েছে ২৩৮ জনের।

১৮:১২ ১৪ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি : জর্জিয়া মেলোনি

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইসরায়েল ও হামাস তার শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হয়। এই চুক্তিতে জিম্মি বিনিময় (হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি শুরু করেছে), যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের কথা বলা হয়েছে

১৮:০৬ ১৪ অক্টোবর ২০২৫

গাজায় ফের হামলার ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ নতুন যুদ্ধবিরতির একদিনেরও কম সময়ে ঘোষণা দিয়েছেন, জিম্মি মুক্তির পর গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, এটি স্থায়ী শান্তি নয়, বরং সামরিক আধিপত্য বজায় রাখার পরিকল্পনার ইঙ্গিত, যা আন্তর্জাতিক মানবিক আইনের চ্যালেঞ্জ তৈরি করছে।

১৭:৫৩ ১৪ অক্টোবর ২০২৫

রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক ভুলে যেন দেশ আবারও ফ্যাসিস্ট শাসনের কবলে না পড়ে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমাধান সম্ভব।

১৭:৩৬ ১৪ অক্টোবর ২০২৫

ফোল্ডেবল ফোনের বাজারে আসছে অ্যাপল 

নতুন হিন্জ ডিজাইন ঐতিহ্যবাহী ওয়াটারড্রপ হিন্জের চেয়ে কম দামি। এতে কম উপাদান ব্যবহার হয়েছে। ফলে উৎপাদন খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি

১৭:৩১ ১৪ অক্টোবর ২০২৫

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা

এর আগে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন

১৭:০৩ ১৪ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশ নেবে এবং সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা রাখার প্রত্যাশা করছে। সারজিস আলম জুলাই সনদের বাস্তবায়ন, ফ্যাসিস্ট কাঠামোর বিলুপ্তি ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর জোর দেন।

১৬:৪০ ১৪ অক্টোবর ২০২৫

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ৯

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত ও বহু আহত হয়েছেন। কসমিক ফার্মা থেকে শুরু হওয়া আগুনে বিস্ফোরণ ও বিষাক্ত ধোঁয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে, এখনও চলছে উদ্ধার অভিযান।

১৬:২৭ ১৪ অক্টোবর ২০২৫

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়ার পরামর্শ এরদোয়ানের

ইহলাস নিউজ এজেন্সি (আইএইচএ) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এরদোয়ান মেলোনিকে বলেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে, কিন্তু আপনার ধূমপান বন্ধ করতে হবে।”

১৫:০৩ ১৪ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের কয়েক উপদেষ্টা বিশেষ দলের পক্ষে কাজ করছেন: তাহের

ডা. তাহের আরও বলেন, “একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। এমন দলীয়করণ করা সরকার দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীলনকশার নির্বাচন করার চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।”

১৪:৪৫ ১৪ অক্টোবর ২০২৫

সেপ্টেম্বরে ৫৬৭ দুর্ঘটনায় সড়কে নিহত ৫৬৫ জন

সেপ্টেম্বর মাসে ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৮৯ শতাংশ এবং মোট নিহতের ৩৯ দশমিক ৬৪ শতাংশ। সংগঠিত মোট দুর্ঘটনার মধ্যে ২৯ দশমিক ০১ শতাংশই মোটরসাইকেলে। এছাড়া, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১২ দশমিক ১৭ শতাংশ দুর্ঘটনার শিকার হয়

১৪:৪৫ ১৪ অক্টোবর ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় দুই ছাত্রদল নেতা নিহত

এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৪:২১ ১৪ অক্টোবর ২০২৫

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

এর আগে সোমবার (১৩ অক্টোবর) বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, পাম ওয়েলের দাম ১৩ টাকা এবং খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

১৪:০২ ১৪ অক্টোবর ২০২৫

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনারে শিক্ষকরা

এর আগে, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে

১৩:৪৮ ১৪ অক্টোবর ২০২৫

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

ইসি সচিব  বলেন, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক বেছে নিয়ে ইসিকে জানাতে হবে। তা না হলে ইসি নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করবে।

১৩:৪১ ১৪ অক্টোবর ২০২৫

অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরি

প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্র্যাঞ্চ সেলস)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ অক্টোবর।

১৩:১০ ১৪ অক্টোবর ২০২৫

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১:৪০ মিনিটে শিয়ালবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ১১:৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।

১২:৪৯ ১৪ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে প্রশংসা করলেন বাইডেন

পোস্টের বরাতে প্রতিবেদনে বলা হয়, তার প্রশাসন ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরানো, গাজায় ত্রাণ পাঠানো এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য নিরলসভাবে কাজ করেছিল। তবে তিনি স্বীকার করেন, তৎকালীন প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।

১২:৩২ ১৪ অক্টোবর ২০২৫

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে, যা কলেজটির শত বছরের ঐতিহ্য ধ্বংস করবে। তাই তারা আইন সংশোধনের জন্য রাজপথে নেমেছেন।

১২:০০ ১৪ অক্টোবর ২০২৫

বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানো শুরু হবে: আইন উপদেষ্টা

ড. নজরুল বলেন, বর্তমানে আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, এর মধ্যে কিছু ধাপে খরচও লাগে। নতুন ব্যবস্থায় এক ক্লিকেই জামিননামা কারাগারে পাঠানো যাবে।

১১:২৫ ১৪ অক্টোবর ২০২৫

২০২৬ সালেই আসছে নিজস্ব এআই চিপ আনছে ওপেনএআই

চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, এক গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার নির্মাণে ৫০–৬০ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। সে হিসাবে এটি একটি বিপুল বিনিয়োগের প্রকল্প।

১০:৫২ ১৪ অক্টোবর ২০২৫