‘জাল ভোট দিতে বিপুলসংখ্যক বোরকা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে’
মাহদী আমিন বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে- জামায়াতে ইসলামীর এক নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে১৪:৪৪ ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা
হাইকমিশন জানায়, ই-ভিসা একটি অনলাইনভিত্তিক ভিসা ব্যবস্থা, যা ভ্রমণকারীর অভিবাসন তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে এবং ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করবে।১৪:৩৮ ৭ ফেব্রুয়ারি ২০২৬
১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৪:১২ ৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এবি পার্টি নেতা
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শুরুতেই তিনি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অতীত ভুলে গেলে চলবে না। ১২ ফেব্রুয়ারি সারা বাংলাদেশে জনতার ঢল নামবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে আছে এবং ঋণগ্রস্ত, ঋণখেলাপী, চাঁদাবাজদের সংসদে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।১৩:৫১ ৭ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর জনসভায় তারেক রহমান
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি এই মাঠে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান। ওই সময় সম্মেলন উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ কারণে তারেক রহমানের এই আগমন বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিশেষ আবেগ তৈরি করেছে।১৩:২১ ৭ ফেব্রুয়ারি ২০২৬
কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
দিনাজপুর জেলা কারাগারের জেলা প্রশাসন মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।১২:৫৪ ৭ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু
হুজাইফার চাচা শওকত আলী গণমাধ্যমকে বলেন, চিকিৎসকরা সকালে হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে। আমার ভাতিজির জন্য সবাই দোয়া করবেন।১২:২১ ৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর ভোট
রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট গ্রহণ করেছেন। দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে।১১:৫৪ ৭ ফেব্রুয়ারি ২০২৬
কমার একদিন পর আবার বাড়লো সোনার দাম
বেঁধে দেওয়া দাম অনুযায়ী: ২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।১১:০৬ ৭ ফেব্রুয়ারি ২০২৬
ভারত-শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পরিবর্তন
রানার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে। সিরাজ সর্বশেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের জুলাইয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ১৬টি ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৭.৭৯। আইপিএলে তার অভিজ্ঞতা বেশি—মোট ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচে ১৮৩ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৮.২৫।১০:৩৩ ৭ ফেব্রুয়ারি ২০২৬
রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘মাস্টার’
সিনেমাটিতে অভিনয় করা অভিনেত্রী জাকিয়া বারী মমও পুরস্কার অর্জনের মুহূর্তের কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।”০৯:৫৬ ৭ ফেব্রুয়ারি ২০২৬
ঐক্য সরকার নয়, বিএনপি একাই সরকার গঠন করবে: তারেক রহমান
তারেক রহমানের সহযোগীরা জানিয়েছেন, এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে বলে তারা আশাবাদী। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৯২টি আসনে নিজস্ব প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলো দেওয়া হয়েছে জোটভুক্ত অন্যান্য দলকে।০৯:২৮ ৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির
ভিডিওতে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, “সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।”০৮:৫৬ ৭ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে ৪ দিন বন্ধ থাকবে রিসোর্ট ও শুটিং স্পট
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।০৮:৪২ ৭ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ১২ তারিখই হতে হবে: ইনকিলাব মঞ্চ
তিনি আরও বলেন, আসন্ন গণভোটে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত ও নিরাপত্তার প্রশ্ন জড়িত। পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীদের দল-মত নির্বিশেষেভোট দিয়ে ‘ইনসাফের বাংলাদেশ’ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।০৮:২০ ৭ ফেব্রুয়ারি ২০২৬
‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন ইতিহাস বিকৃত করছে’
কক্সবাজারে নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামের ঠিকাদারি নিয়েছে কি না এবং দলটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন। তিনি ধর্মের ভিত্তিতে বিভাজন প্রত্যাখ্যান করে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনা ও শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।২১:৪৯ ৬ ফেব্রুয়ারি ২০২৬
হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার
হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে যুক্ত করতে রবিবার চিঠি দিচ্ছে সরকার। ইনকিলাব মঞ্চের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পুলিশ কোনো গুলি বা অতিরিক্ত বল প্রয়োগ করেনি বলে সরকার দাবি করেছে।২১:৩৪ ৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহবাগে দফায় দফায় সংঘর্ষ, প্রার্থীসহ আহত অন্তত ৫০
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। এই দফায় দফায় সংঘর্ষে রাজনৈতিক প্রার্থীসহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।২১:০২ ৬ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্র পরিচালনায় জনকল্যাণমুখী অঙ্গীকার পেশ করেছে বিএনপি
রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ৯ অগ্রাধিকার ও ৫১ দফা পরিকল্পনায় অর্থনীতি, শিক্ষা, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণে বিস্তৃত উদ্যোগের কথা জানিয়েছে দলটি।২০:৪২ ৬ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশী হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ, তীব্র যানজট
হাদি হত্যার বিচার দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগ মোড় অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় বহু আহতের খবর মিলেছে, যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে সরকার।২০:১৪ ৬ ফেব্রুয়ারি ২০২৬
যমুনার সামনে বিক্ষোভে গুলি ছোড়েনি পুলিশ: প্রেস উইং
যমুনার সামনে বিক্ষোভে কোনো গুলি চলেনি এবং আহতদের শরীরে গুলির চিহ্ন নেই বলে জানিয়েছে সরকার। হাদি হত্যার বিচার নিশ্চিত করতে আগামীকাল জাতিসংঘকে চিঠি দেওয়া হচ্ছে এবং আসন্ন নির্বাচন ঘিরে সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।১৯:১৯ ৬ ফেব্রুয়ারি ২০২৬
‘বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড, গুলি চলেনি’
শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও নতুন পে স্কেলের দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের অভিযানে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। যমুনা অভিমুখে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলেও কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে পুলিশ।১৮:৫৮ ৬ ফেব্রুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
পুলিশি বাধায় ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রা পণ্ড ও নেতাকর্মীদের আহত হওয়ার প্রতিবাদে নতুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত সংগঠনের সদস্যসচিবসহ আহতদের চিকিৎসার পর আজ সন্ধ্যায় বিপ্লব উদ্যানে এই অবস্থান কর্মসূচি পালিত হবে।১৮:৩২ ৬ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩১
ইসলামাবাদে জুমার নামাজে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত ও ১৬৯ জন আহত হয়েছেন। রাজধানীর তারলাই এলাকায় এই নৃশংস ঘটনার পর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করে উদ্ধার অভিযান চলছে।১৮:১৮ ৬ ফেব্রুয়ারি ২০২৬
























