News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর ভোট

দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর ভোট

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। 

তিনি জানান, সকাল ৯:৩০টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যেই ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ৪৯ হাজার ৬ ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট গ্রহণ করেছেন। দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে।

এ পর্যন্ত অভ্যন্তরীণ ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।

আরও পড়ুন: গাজীপুরে ৪ দিন বন্ধ থাকবে রিসোর্ট ও শুটিং স্পট 

প্রকল্পের তথ্য অনুযায়ী, দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার এই নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন। সূত্র: বাসস

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়