নির্বাচন ঘিরে উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নিরাপত্তা জোরদারে উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থান করা ১৫০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গাদের রাজনৈতিক অপব্যবহার ও সহিংসতা রোধে এই বিশেষ অভিযান চালানো হয়।১৪:৪৩ ৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে সারাদেশে যান চলাচলে কঠোর বিধিনিষেধ, জানুন বিস্তারিত
নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল এবং ১২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা ট্রাক-মাইক্রোবাসসহ অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী, সংবাদকর্মী ও জরুরি সেবার যানবাহন নির্ধারিত প্রমাণ সাপেক্ষে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।১৪:২৫ ৮ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা-সচিবের বৈঠক
নির্বাচন ও বাণিজ্য ইস্যুতে আলোচনার লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।১৪:০৯ ৮ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্র সংস্কারে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান ফখরুলের
গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে পথসভায় তিনি নতুন নেতৃত্ব, কৃষি উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতিশ্রুতি দেন।১৩:৫৪ ৮ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে বিসিবি সভাপতি
বাংলাদেশের নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে পাকিস্তান ও আইসিসির সঙ্গে বৈঠকে অংশ নিতে লাহোরে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত ও পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে; বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ ব্যবস্থা।১৩:১৯ ৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা উত্তরে তারেক রহমানের ৬ জনসভা
নির্বাচনী প্রচারণায় আজ ঢাকা উত্তরের ৬টি আসনে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই দিনের এই বিশেষ কর্মসূচিতে উত্তর ও দক্ষিণ মিলিয়ে তিনি মোট ১৪টি জনসভায় বক্তব্য দেবেন।১৩:০০ ৮ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে তোশাখানা-২ মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের সাজা
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি তোশাখানা-২ দুর্নীতি মামলায় প্রত্যেকে ১৭ বছরের কারাদণ্ড এবং ১৬.৪ মিলিয়ন রুপি জরিমানা পেয়েছেন। মামলায় সৌদি সরকারের উপহার জমা না দেওয়া ও বিক্রির অভিযোগ আনা হয়েছিল, তারা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন।১২:৪৫ ৮ ফেব্রুয়ারি ২০২৬
অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল দেশের প্রধান সমুদ্রবন্দর
ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দান বাতিল ও বন্দর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে জেটি ও বহির্নোঙরে পণ্য খালাসসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে পণ্য সরবরাহে স্থবিরতা ও ব্যাপক ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।১২:৩৭ ৮ ফেব্রুয়ারি ২০২৬
ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়: ইরান
ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার বাইরে রাখার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে ভূখণ্ডে হামলার চেষ্টা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।১২:১৩ ৮ ফেব্রুয়ারি ২০২৬
সৌদি আরবে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু, প্রস্তুতি জোরদার
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। নিবন্ধিত হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।১২:০৪ ৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের প্রস্তুতিতে মাঠে নামছেন ১০৫১ ম্যাজিস্ট্রেট
রবিবার থেকে ১,০৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী দায়িত্বে থাকবেন। তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।১১:৩০ ৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ও উৎসব মিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
ফেব্রুয়ারির ১১-১৫ তারিখে দেশের সব স্কুল ও কলেজে টানা পাঁচ দিন ছুটি। এতে রয়েছে জাতীয় নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও শিবরাত্রি ব্রত।১০:৫৪ ৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন প্রস্তুতি সন্তোষজনক, ‘পারফেক্ট ভোট’ চ্যালেঞ্জ: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের নির্বাচন প্রচারণা উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে। কারো বিরুদ্ধে কটু কথা বা অভদ্র আচরণ নেই। ভোটকে ‘পারফেক্ট’ করা এখন প্রধান চ্যালেঞ্জ।১০:৩৭ ৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবিতে জালটাবের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জালটাবের আয়োজনে ৭২ ঘণ্টার হাইব্রিড প্রশিক্ষণ শেষে দেশের ২৭ জন শিক্ষককে পেশাদার সনদ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সমাপনী আয়োজনে জাপান ফাউন্ডেশন, দূতাবাস ও আধুনিক ভাষা ইনস্টিটিউট সার্বিক সহযোগিতা প্রদান করে।০৯:৪৫ ৮ ফেব্রুয়ারি ২০২৬
‘সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না’
ক্ষমতায় এলে বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল এবং পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয়ভাবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পে’ বাস্তবায়ন ও সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার প্রতিশ্রুতিও দেন তিনি।০৯:২০ ৮ ফেব্রুয়ারি ২০২৬
যৌথ অভিযানে ফরিদপুরে পুকুরের তলদেশে গোপন অস্ত্রভাণ্ডার উদ্ধার
ফরিদপুরের কানাইপুরে একটি পুকুর সেচে ৪টি বিদেশি পিস্তল ও পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। আসন্ন নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব অস্ত্র মজুত করেছিল বলে ধারণা করছে সেনাবাহিনী।০৮:৫৬ ৮ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁয় নিপা ভাইরাসে এক নারীর মৃত্য
নিপা ভাইরাস মূলত শূকর ও ফলখেকো বাদুড়ের মতো প্রাণী থেকে মানবদেহে ছড়ায়। এসব প্রাণীর সরাসরি সংস্পর্শে এলে বা এদের লালা বা মলমূত্রের মাধ্যমে মানুষ আক্রান্ত হতে পারেন১৯:২০ ৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশে পৌঁছেছে সাড়ে চার লাখের বেশি প্রবাসী ব্যালট
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য প্রেরিত ব্যালটের মধ্যে গন্তব্য দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান১৯:১১ ৭ ফেব্রুয়ারি ২০২৬
আমরা দেশের মালিক হব না, চৌকিদার হবো: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হব না, আপনাদের চৌকিদার হব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে
১৭:০৫ ৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: সিপিডি
গণভোটের কাঠামো ও অধ্যাদেশে বিদ্যমান সীমাবদ্ধতার কারণে এর ফলাফল নিয়েও গ্রহণযোগ্যতার প্রশ্ন থাকতে পারে। এ বাস্তবতায় সিপিডির পক্ষ থেকে মনে করা হয়েছে, এবারের নির্বাচনে মূলত জাতীয় সংসদ নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন১৬:৫৯ ৭ ফেব্রুয়ারি ২০২৬
বাবার পক্ষে গণসংযোগে নামলেন জাইমা রহমান
গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন১৬:৫৪ ৭ ফেব্রুয়ারি ২০২৬
দুই দিনে ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন১৫:৪৮ ৭ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে গত শনিবার থেকে কর্মবিরতি পালন শুরু করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীরা। কর্মবিরতিতে সম্পূর্ণ অচল হয়ে পড়ে বন্দরের অপারেশনাল কাজ১৫:০১ ৭ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের
দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ে আসার অনুভূতি জানিয়ে তারেক রহমান বলেন, এক সময় প্রতি বছর শীত মৌসুমে তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ও গ্রামে গিয়ে শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করতেন। তবে স্বৈরাচার সরকারের কারণে দীর্ঘদিন সেখানে আসতে পারেননি। এখন সময় এসেছে দেশ গঠনের। আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি।১৪:৫৯ ৭ ফেব্রুয়ারি ২০২৬
























