News Bangladesh

চট্টগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক কর্মচারীরা। এর আগে গত সপ্তাহে টানা ছয় দিনের কর্মবিরতি পালন করেছিলেন তারা।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে গত শনিবার থেকে কর্মবিরতি পালন শুরু করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীরা। কর্মবিরতিতে সম্পূর্ণ অচল হয়ে পড়ে বন্দরের অপারেশনাল কাজ। 

সংকট সমাধানে বৃহস্পতিবার বিকেলে বন্দর ভবনে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন নৌ পরিবহন উপদেষ্টা। সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করার আশ্বাস দিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এর পর শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত রাখা হয়।

আরও পড়ুন: ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সমন্বয়ক মো. ইব্রাহিম খোকনসহ শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, কর্মসূচি স্থগিত করার পরও বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এজন্য বন্দর চেয়ারম্যানকে দায়ী করে তার পদত্যাগসহ কঠোর কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।

এর আগে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে কর্মবিরতি পালন শুরু হয়। পরে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়