News Bangladesh

ভোটের আগের দিন বাস চলবে, ভোটের দিন অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে

ভোটের দিনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অধিকাংশ চালক ও সহকারী ভোট দেওয়ার জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পর রাতে কিছু সার্ভিস চালু হতে পারে।

২১:২১ ৮ ফেব্রুয়ারি ২০২৬

২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

তিনি জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

২১:০১ ৮ ফেব্রুয়ারি ২০২৬

আল্লাহ তায়ালা নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় অশান্তি সৃষ্টি করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অশালীন মন্তব্য করছেন। তিনি বলেন, আমি ঐ দিকে যাবো না, তবে তারা নির্বাচনে ফল পরিবর্তনের চেষ্টা করছে।

২০:৩৯ ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না

নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (৯৬ ঘণ্টা) এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে পি-টু-পির লেনদেনের অপব্যবহার রোধে এই সীমাবদ্ধতা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল পরিশোধের নিয়ম অপরিবর্তিত থাকবে।

২০:২১ ৮ ফেব্রুয়ারি ২০২৬

৭ দিনে প্রবাসী আয় এলো ৯৬৭৩ কোটি টাকা

বাংলাদেশে ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে ফেব্রুয়ারির প্রথম সাত দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার

২০:০৩ ৮ ফেব্রুয়ারি ২০২৬

চীন থেকে ৪টি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

ঢাকার চীনা দূতাবাস জানায়, এই চুক্তির মাধ্যমে চারটি জাহাজ কেনা হবে- দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এর জন্য মোট ব্যয় হবে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকারে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার ডলার, এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ারের জন্য ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার

২০:০১ ৮ ফেব্রুয়ারি ২০২৬

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই ১ হাজার ৪৫৭ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ

১৯:৫৪ ৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

পথসভায় তিনি দেশের মানুষের জন্য একগুচ্ছ অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তনের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হবে।

১৯:৪৫ ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা

গামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য চলতি মাসে ১০ তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে

১৮:৫৫ ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন তথ্যসেবায় চালু হলো ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

সেখানে নির্বাচনের বিষয়ে কোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’-এ যোগাযোগ করতে বলা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

১৮:৩৭ ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি প্রচারণা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে: ইসি সচিব

ইসি সচিব  বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

১৮:১৮ ৮ ফেব্রুয়ারি ২০২৬

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

আশিক চৌধুরী বলেন, প্রজেক্টটা ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাসে ফাইনাল বোঝাপড়ার ধাপটা শুরু হয়েছিল। যা এখনো চলমান। সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। যা চলমান থাকবে। এটা সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।

১৭:৫৭ ৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

প্রতিষ্ঠানটি ‘সফটওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ ফেব্রুয়ারি।

১৭:৪৪ ৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে অফিস সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

১৭:২৯ ৮ ফেব্রুয়ারি ২০২৬

১৩টি আসনে ভোটের আগে-পরে ৯৬ ঘণ্টা জনসভা-মিছিল নিষেধ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদের ক্ষমতা উল্লেখ করে জানানো হয়েছে, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠানে যোগদান, মিছিল বা শোভাযাত্রা আয়োজন করতে পারবে না।

১৭:১১ ৮ ফেব্রুয়ারি ২০২৬

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান

ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, যাতে মা-বোনেরা নিরাপদে যেকোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে

১৬:৫৬ ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনো ধরনের কারচুপির খবর পান, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা অবিলম্বে পদক্ষেপ নেব।

১৬:৪৩ ৮ ফেব্রুয়ারি ২০২৬

একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত জটিল হয়েছে: টিআইবি

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে দৃশ্যমান দুর্বলতা দেখাচ্ছে। রাজনৈতিক দলগুলোর চাপের মুখে কমিশন অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। অনলাইন ও অফলাইন উভয় পরিসরে আচরণবিধির ব্যাপক লঙ্ঘন এবং অনিয়ম ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা নিতে পারছে না

১৬:৩৯ ৮ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চান নারী নেত্রীরা

পরবর্তীতে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে ওই মন্তব্যকে ‘হ্যাকিং’-এর ফল বলে ব্যাখ্যা দেওয়া হয়। অথচ ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে করা এমন বক্তব্যের ক্ষেত্রে এই দাবি গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি’—এ প্রসঙ্গে বলেন তিনি

১৬:২৫ ৮ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওএইচসিএইচআরের কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে।

১৬:২৫ ৮ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর গুপ্তচর হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এপস্টেইন

ওই সূত্রটি ২০২০ সালের ১৬ অক্টোবর যে তথ্য দিয়েছে তাতে দাবি করা হয়েছে, এহুদ বারাক ইসরায়েলের এখনকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অপরাধী’ মনে করতেন। তথ্যদাতার দাবি, তিনি এপস্টেইন সংশ্লিষ্ট অনেক

১৬:১০ ৮ ফেব্রুয়ারি ২০২৬

পোস্টাল ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করল নির্বাচন কমিশন

ইসি জানিয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধিত যেসব ভোটার এখনো কিউআর কোড স্ক্যান সম্পন্ন করেননি, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ভোটারের ব্যালট বাতিল বলে গণ্য হবে।

১৬:০৫ ৮ ফেব্রুয়ারি ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের শুল্ক আরও কমবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের পণ্যের ওপর একসময় ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যা আলোচনার মাধ্যমে ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে চুক্তির কিছু বিষয় আগেভাগে প্রকাশ পাওয়ায় আলোচনায় বাংলাদেশ বিব্রত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

১৫:৪২ ৮ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

এ তথ্য জানিয়ে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচার শাখার ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

১৫:১৭ ৮ ফেব্রুয়ারি ২০২৬