সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ফাইল ছবি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।
এ তথ্য জানিয়ে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচার শাখার ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








