News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চীন থেকে ৪টি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

চীন থেকে ৪টি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশ চীনের সঙ্গে চারটি নতুন জাহাজ কেনার ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে সই করেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, এই চুক্তির মাধ্যমে চারটি জাহাজ কেনা হব দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এর জন্য মোট ব্যয় হবে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকারে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার ডলার, এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ারের জন্য ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার।

আরও পড়ুন: নির্বাচন তথ্যসেবায় চালু হলো ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন চারটি জাহাজ বাংলাদেশের জাহাজ চলাচল ক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে। চীন বাংলাদেশের সব মানুষের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অব্যাহত রাখবে। এছাড়া চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করবে এবং বাংলাদেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়