News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আল্লাহ তায়ালা নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

আল্লাহ তায়ালা নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের আল্লাহ তায়ালা নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। 

তিনি বলেছেন, আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি-এই দোয়া করি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় অশান্তি সৃষ্টি করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অশালীন মন্তব্য করছেন। তিনি বলেন, আমি ঐ দিকে যাবো না, তবে তারা নির্বাচনে ফল পরিবর্তনের চেষ্টা করছে।

তিনি আরও জানান, ফকিরাপুল, কমলাপুর কালভার্ট রোড,বেড়ে রহমত উটখামার এবং সিদ্ধেশ্বরী কলেজ এলাকার আশপাশে গণসংযোগ চালিয়েছেন এবং রাতের দিকে বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

মির্জা আব্বাস দাবি করেন, নির্বাচনের ফল পরিবর্তন এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনী বানচালের পরিকল্পনা করা হচ্ছে। 

তিনি বলেন, যাদের দেশের পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা ১২ ফেব্রুয়ারির পর ক্ষমতায় এসে নিজস্ব ইচ্ছামতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার হুমকি দিচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো থাকায় তারা চাইলে ফল ম্যানিপুলেট করতে পারবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়