News Bangladesh

নাহিদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ

১৬:২৪ ৯ ফেব্রুয়ারি ২০২৬

হাদীর বোন বলে বক্তব্য দেয়া খাদিজা হাদীর ফুফাতো বোন: ডা. মিতু

মাহমুদা মিতু বলেন, আজকে নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরিফ ওসমান হাদির বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। ওসমান হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের সুযোগ্য কন্যা হলেন আজকে বক্তব্য দেওয়া শবনম খাদিজা

১৬:১৬ ৯ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইতিবাচক আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে আগের কঠোর বিধি-নিষেধ শিথিল করার কথা জানিয়েছেন ইসি সচিব।

১৫:৫৩ ৯ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের জনসভার পর বর্জ্য পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা

তিনি বলেন, ‘আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে

১৫:৪৭ ৯ ফেব্রুয়ারি ২০২৬

মোবাইল ফোন নিষেধাজ্ঞায় অস্পষ্টতা দেখছেন খোদ ইসি মাসউদ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করে কঠোর নির্দেশনা জারি করেছে ইসি। নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও নির্দিষ্ট নিরাপত্তাকর্মীরা বিশেষ সুরক্ষা অ্যাপসহ ফোন ব্যবহারের অনুমতি পাবেন।

১৫:৩৬ ৯ ফেব্রুয়ারি ২০২৬

ডিএনসিসি প্রশাসনে পরিবর্তন, এজাজের স্থলে সুরাইয়া

দুর্নীতি ও আইনি জটিলতায় মোহাম্মদ এজাজ অপসারিত হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার। দুদকের আবেদনে দেশত্যাগে নিষেধাজ্ঞার কয়েকদিন পরই এ পরিবর্তন আনা হলো; নতুন প্রশাসক মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন।

১৫:০৯ ৯ ফেব্রুয়ারি ২০২৬

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে রাজধানীর নিজ বাসায় হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১৪:৫৯ ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগে পুলিশের ১৫৩ এসআই ইন্সপেক্টর পদে পদোন্নতি

প্রজ্ঞাপন অনুযায়ী,  ১০০ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র), ৪৭ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র), ৬ জন পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন।

১৪:৪০ ৯ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদিত হয়। ঢাকার সাতটি সরকারি কলেজকে একটি অভিন্ন একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য।

১৪:০৯ ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে ভোটাররা মুঠোফোন নিতে পারবেন না 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। এবার ৬৪ জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি; মোট ভোটকক্ষের সংখ্যা প্রায় আড়াই লাখ

১৩:৫৬ ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিদেশ যেতে জমিজমা বিক্রি করতে হবে না: তারেক রহমান

তারেক রহমান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থান পাবে, স্বাবলম্বী হবে এবং এর ফলে দেশের বেকারত্ব কমবে। তিনি বলেন, “তরুণদের দক্ষ করে গড়ে তুললে তারাই হবে দেশের সবচেয়ে বড় শক্তি।”

১৩:৫৩ ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগর এলাকায় মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রতি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই।

১৩:২৮ ৯ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

তিনি বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানো ছাড়া সব সূচকেই মুদ্রানীতি সফল হয়েছে। আমরা ভালো করেছি, শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা ব্যর্থ হয়েছি। তবে আশা করছি এটি কমবে। বিশ্ব অর্থনীতির পূর্বাভাস অনুযায়ী আমাদের অর্থনীতি সামনের দিনগুলোতে আরও ভালো করবে, তাই মূল্যস্ফীতিও কমবে।

১৩:০৫ ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের ফলাফল শুক্রবারের মধ্যে ঘোষণা করা হবে: ইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য নিয়োজিত থাকবেন। অতীতের তুলনায় আইনশৃঙ্খলা অবস্থার অনেক উন্নতি হয়েছে। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।

১১:৫৮ ৯ ফেব্রুয়ারি ২০২৬

আজ বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে নেমেছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ৬৫৭ বিচারক নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে মঙ্গলবার থেকে মাঠে থাকবেন।

১১:৩০ ৯ ফেব্রুয়ারি ২০২৬

এপস্টিন কাণ্ডে পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের চিফ অব স্টাফের

লর্ড পিটার ম্যান্ডেলসনকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সময় তার যৌন নিপীড়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিষয়টি প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনা শুরু হয়। বিতর্কের মুখে তাকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরে লেবার পার্টির সদস্যপদও ত্যাগ করেন।

১০:৪৫ ৯ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

বিএনপি সূত্র জানায়, তার সূচি অনুযায়ী জনসভা হবে: ঢাকা-১৭: বনানী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, বেলা ১১টা, ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টা, ঢাকা-৮: পীরজঙ্গী মাজার রোড, দুপুর ১টা, ঢাকা-৯: মান্ডা তরুণ সংঘ মাঠ, দুপুর ২টা, ঢাকা-৫: যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, বিকাল ৩টা, ঢাকা-৪: জুরাইন-দয়াগঞ্জ রোড, বিকাল ৪টা, ঢাকা-৬: ধুপখোলা মাঠ, বিকাল ৫টা, ঢাকা-৭: লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টা। 

১০:২৭ ৯ ফেব্রুয়ারি ২০২৬

আইসিসির অনুরোধে যে সিদ্ধান্ত নিল পাকিস্তান বোর্ড

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানায়, আলোচনার অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তানে আমন্ত্রণ জানান নকভি। আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে প্রায় চার ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ডিনার বিরতির পর আলোচনা চালিয়ে যেতে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

০৯:৫৫ ৯ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লিখেছেন, `এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা, যার অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার রয়েছে। তবে নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই কারণে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।`

০৯:২৬ ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট স্থগিত

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি থেকে শ্রমিক-কর্মচারিরা ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার লিজ না দেওয়ার দাবিতে টানা ছয়দিন কর্মবিরতি পালন করেন। এরপর শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত ছিল। তবে ১৫ কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর আন্দোলনকারীরা আবারও কর্মসূচিতে ফিরে যান।

০৯:০৬ ৯ ফেব্রুয়ারি ২০২৬

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস এবং এনপিএসবি’র আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের লেনদেন সীমিত থাকবে।

০৮:৩৯ ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের দিনে প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারে ইসির নির্দেশনা

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) অনধিক দুজন অবস্থান করতে পারবেন।

০৮:১৮ ৯ ফেব্রুয়ারি ২০২৬

বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম, হত্যা, বিনাবিচারে কারাবন্দি, হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা পরিচালনায় পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। এ কাজে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগানো হয়েছে। একই সঙ্গে জনপ্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠান এই অপকর্মে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

২২:০৭ ৮ ফেব্রুয়ারি ২০২৬

৪৩ হাজার ভোটকেন্দ্রেই থাকবে গোয়েন্দা নজরদারি: প্রেস সচিব

প্রেস সচিব বলেন, প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিই গোয়েন্দা নজরদারির আওতায় থাকবে। শুধু প্রকাশ্য নিরাপত্তা নয়, প্রযুক্তিগত সব ধরনের সহায়তাও সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা হচ্ছে।

২১:৪০ ৮ ফেব্রুয়ারি ২০২৬