গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি
আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরো দিন আছে’ গানটির মাধ্যমে পরিচিতি লাভ করেন। এছাড়া কোভিড-১৯ প্রাদুর্ভাবকালে তিনি ব্র্যাকের বিভিন্ন প্রচারণামূলক গান যেমন ‘জাইনা চলেন, মাইনা চলেন’-এ অংশগ্রহণ করেছেন।১০:১১ ১০ ফেব্রুয়ারি ২০২৬
আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’ (পি.ও. নং ১৫৫ অব ১৯৭২)-এর অনুচ্ছেদ ৮৯এ-তে প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ ফেব্রুয়ারি এসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়। আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাদের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।০৯:৪৫ ১০ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, বিশ্বকাপে খেলবে পাকিস্তান
সোমবার সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর কিছুক্ষণ আগেই আইসিসি বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান শিথিল করার ঘোষণা দেয়।০৯:১৯ ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রচারণা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণায় দেশের বিভিন্ন প্রান্তে জনসভা ও পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যন্ত জনপদ ১৯ দিনে তিনি মোট ৪৩টি জনসভা ও পথসভায় অংশ নেন। প্রতিটি সভায় ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপির রাষ্ট্রচিন্তা, উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।০৯:০৪ ১০ ফেব্রুয়ারি ২০২৬
শেষ হলো নির্বাচনের প্রচার-প্রচারণা
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। ফলে তার ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যেই সব প্রার্থীর সব ধরনের প্রচার কার্যক্রম শেষ করতে হয়েছে। গত ২২ ডিসেম্বর থেকে প্রার্থীরা মোট ২০ দিন প্রচারের সুযোগ পেয়েছিলেন।০৮:৪৪ ১০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।০৮:১৭ ১০ ফেব্রুয়ারি ২০২৬
ফলাফলের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ
নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সব প্রার্থীকে ব্যয়ের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে; ব্যর্থতায় সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রেখেছে ইসি।২১:৫৪ ৯ ফেব্রুয়ারি ২০২৬
বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাবনা-৫ আসনের ভোটার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।২১:১৬ ৯ ফেব্রুয়ারি ২০২৬
উপদেষ্টা পরিষদের বৈঠকে পিএসসি সংশোধনসহ একাধিক নীতি অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মকমিশন সংশোধন অধ্যাদেশ, জাতীয় যোগ্যতা কাঠামো ও মৎস্য নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্ণফুলী তীরে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন এবং কাতারের সঙ্গে সামরিক প্রেষণ চুক্তির প্রস্তাবও অনুমোদিত হয়েছে।২০:৫৪ ৯ ফেব্রুয়ারি ২০২৬
ফুকেট উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
থাইল্যান্ডের ফুকেট উপকূলে মালয়েশিয়া থেকে চট্টগ্রামগামী একটি কন্টেইনার জাহাজ ডুবে গেলেও ১৬ বাংলাদেশি নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভারসাম্য হারিয়ে জাহাজটি আংশিক নিমজ্জিত হওয়ায় বর্তমানে থাই কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তদন্ত ও উদ্ধার কাজ চলছে।২০:১৯ ৯ ফেব্রুয়ারি ২০২৬
‘শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব’
তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী, জনগণের অধিকার প্রতিষ্ঠার শুভ সময়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। গণতন্ত্রকামী জনগণের সামনে এমন একটি শুভ সময় হঠাৎ১৯:৫৯ ৯ ফেব্রুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে চায় জামায়াত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু কিছু মহল তা বিরোধী। ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য তরুণ ও জনগণের ঐক্য এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।১৯:৫৮ ৯ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন হবে না: প্রধান উপদেষ্টা
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তিত হবে এবং অপশাসন থাকবে না। প্রযুক্তির ব্যবহার, প্রবাসী ভোটারদের সরাসরি অংশগ্রহণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করবে।১৯:৩২ ৯ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮
গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী প্রচারণার প্রস্তুতিতে গ্যাস বেলুন বিস্ফোরণে ১৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।১৯:২১ ৯ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বিচারপতি মামনুন রহমান গত ২ ফেব্রুয়ারি ই-মেইলে পাঠানো পত্রের মাধ্যমে এবং বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন১৮:৪০ ৯ ফেব্রুয়ারি ২০২৬
‘প্রয়োজনে ঐকমত্যের সরকার গঠন করতে পারে বিএনপি’
৩১ দফা সংস্কার বাস্তবায়নে সমমনা দলগুলোকে নিয়ে বিএনপি প্রয়োজনে `ঐকমত্যের সরকার` গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনী অঙ্গীকার ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।১৮:২৭ ৯ ফেব্রুয়ারি ২০২৬
শেষ সংবাদ সম্মেলনের ইঙ্গিত দিলেন শফিকুল আলম
আজকেরটাই সম্ভবত আমার শেষ সংবাদ সম্মেলন’ মন্তব্য করে বিদায়ী বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি ও গত ১৮ মাসের প্রশাসনিক সাফল্যের খতিয়ান তুলে ধরেছে প্রেস উইং।১৮:০২ ৯ ফেব্রুয়ারি ২০২৬
৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করে ইসির জরুরি নির্দেশনা
আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে ইসি। নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে ভোটার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের এলাকা ত্যাগের এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।১৭:৩৬ ৯ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকুরগাঁওয়ে ধর্মের নামে বিভ্রান্তি না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ঠাকুরগাঁওয়ে গণসংযোগে ধর্ম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে ভোটারদের সতর্ক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ নির্বাচনে বিজয়ী হলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ অবহেলিত ঠাকুরগাঁওয়ের ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।১৭:২৩ ৯ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ১৭:২৩ ৯ ফেব্রুয়ারি ২০২৬
ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত
ভারতের বিমান বাহিনীতে ইতিমধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং গত বছর নৌবাহিনী ২৬টির অর্ডার দিয়েছে। চুক্তিটি অনুমোদিত হলে, এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং ভারতীয় মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা হবে ১৭৬টি১৭:০৮ ৯ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাম্বার আইটি-ব্র্যাক হেলথকেয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর
অ্যাম্বার আইটি দেশজুড়ে ৯৯৭ সাল থেকে ইন্টারনেট ও ডেটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন জেলায় কর্পোরেট ও হোম গ্রাহকদের জন্য ফাইবার অপটিক ইন্টারনেট, আইপি টেলিফোন, সিকিউরড হোস্টিং এবং সিসিটিভিসহ নিরবচ্ছিন্ন ইন্টারনেট গেইমিং, ব্রাউজিং ও স্ট্রিমিং সেবা প্রদান করে১৬:৫৭ ৯ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি জানে কীভাবে দুর্নীতি দমন করতে হয়: তারেক রহমান
আসন্ন নির্বাচনে জয়ী হলে এক কোটি কর্মসংস্থান ও কঠোরভাবে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিভিন্ন জনসভায় তিনি সুশাসন প্রতিষ্ঠা এবং ভোট জালিয়াতির বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।১৬:৫৪ ৯ ফেব্রুয়ারি ২০২৬
কর না বাড়িয়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন বাড়বে মূল্যস্ফীতি: গভর্নর
রাজস্ব না বাড়িয়ে নতুন পে-স্কেল দিলে সরকারের ঋণের বোঝা ও মূল্যস্ফীতি বাড়বে বলে সতর্ক করেছেন গভর্নর আহসান এইচ মনসুর। একইসাথে মুদ্রানীতি ঘোষণায় তিনি ব্যাংক খাতের সংস্কার, স্বায়ত্তশাসন এবং নীতি সুদহার পুনর্নির্ধারণের মাধ্যমে তারল্য ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন।১৬:৩৫ ৯ ফেব্রুয়ারি ২০২৬
























