News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ছবি: সংগৃহীত

ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রায় ৩ দশমিক ২৫ লাখ কোটি টাকার সম্ভাব্য যে চুক্তি করতে যাচ্ছে ভারত তার আওতায় সম্ভাব ফ্রান্সের এই কিনতে যাচ্ছে বলে জানা গেছে। 

চুক্তি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

হিন্দুস্থান টাইমস বাংলা’র প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ-স্তরের বৈঠকটি এই সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ভারতের বিমান বাহিনীতে ইতিমধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং গত বছর নৌবাহিনী ২৬টির অর্ডার দিয়েছে। চুক্তিটি অনুমোদিত হলে, এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং ভারতীয় মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা হবে ১৭৬টি।
আরও পড়ুন: এপস্টিন কাণ্ডে পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের চিফ অব স্টাফের
 
প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সূত্রগুলো জানিয়েছে, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। প্রায় ৩০ শতাংশ দেশীয় উপাদান থাকবে বলে জানা গেছে।

এছাড়া জানা গেছে, আগামী সপ্তাহে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। সে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়