News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

এপস্টিন কাণ্ডে পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের চিফ অব স্টাফের

এপস্টিন কাণ্ডে পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের চিফ অব স্টাফের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনকে কেন্দ্র করে তৈরি বিতর্কের জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করেছেন।

মর্গান রবিবার এক বিবৃতিতে বলেন, ভালোভাবে চিন্তা করার পর আমি সরকারের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পিটার ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্তটি ভুল ছিল। এটি আমাদের দল, দেশ ও রাজনীতির ওপর আস্থা ক্ষতিগ্রস্ত করেছে। আমি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে পরামর্শ দিয়েছিলাম এবং এর দায় পুরোপুরি নিচ্ছি।

লর্ড পিটার ম্যান্ডেলসনকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সময় তার যৌন নিপীড়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিষয়টি প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনা শুরু হয়। বিতর্কের মুখে তাকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরে লেবার পার্টির সদস্যপদও ত্যাগ করেন।

আরও পড়ুন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর গুপ্তচর হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এপস্টেইন

মর্গান ম্যাকসুইনি ৪৮ বছর বয়সী, লর্ড ম্যান্ডেলসনের আশ্রয়দাতা ও বন্ধু হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী স্টারমার এক বিবৃতিতে বলেন, মর্গানের সঙ্গে কাজ করা সম্মানের বিষয় ছিল। তিনি ২০২৪ সালের অক্টোবর থেকে চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সূত্র: আলজাজিরা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়