News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

লোকসংগীত শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি অঙ্গন সরগরম। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি সবার মুখে মুখে চলছে ভোটের আলোচনা। এদিকে বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি এবার ভোট নিয়ে সরব হয়েছেন।

সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুদ্দুস বয়াতি ভোটবিষয়ক একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, 'গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।' তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি।

তার এ মন্তব্যের পর সমর্থনে কমেন্টে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। বিভিন্ন সময়ে দেশের সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন।

আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরো দিন আছে’ গানটির মাধ্যমে পরিচিতি লাভ করেন। এছাড়া কোভিড-১৯ প্রাদুর্ভাবকালে তিনি ব্র্যাকের বিভিন্ন প্রচারণামূলক গান যেমন ‘জাইনা চলেন, মাইনা চলেন’-এ অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন: রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘মাস্টার’

বর্তমানে কুদ্দুস বয়াতির দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়