News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘মাস্টার’

রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘মাস্টার’

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ‘মাস্টার’-এর পুরস্কার জয়ের মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!”

সিনেমাটিতে অভিনয় করা অভিনেত্রী জাকিয়া বারী মমও পুরস্কার অর্জনের মুহূর্তের কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।”

আরও পড়ুন: বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠেছে একটি উপজেলার স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে। এতে আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়