বিমানের সাবেক এমডি ৫ দিন ও স্ত্রী ৭ দিনের রিমান্ডে
শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার হোটেল কর্মচারী বাবা গোলাম মোস্তফা গত ১ ফেব্রুয়ারি সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের নামে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়। ২ ফেব্রুয়ারি জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানো হয়১৭:৫৫ ১০ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্ব শেষে শিক্ষকতায় ফেরার ইচ্ছা অর্থ উপদেষ্টার
অন্তর্বর্তী সময়ে অর্থনীতি সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে, ব্যাংক খাত ও কর্মসংস্থানসহ কিছু সংস্কার অসম্পূর্ণ আছে। সালেহউদ্দিন আহমেদ ভবিষ্যতে দায়িত্ব শেষে শিক্ষকতায় ফিরে যাবার প্রস্তাব দিয়েছেন।১৭:১৫ ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাসন থেকে বাংলাদেশের ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স
দীর্ঘ সময় পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তার দল বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ডিসেম্বরে বড়দিনে বীরের মতো স্বাগত পেয়ে দেশে ফিরেন তারেক রহমান১৭:০৪ ১০ ফেব্রুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ২৬১ জন, যার মধ্যে পোস্টাল ভোটার ৭ হাজার ৪০ জন। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনে ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৯৬২ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ৬৩ জন১৬:৫১ ১০ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে১৬:৪৪ ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের প্রাক্কালে ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা
নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক শিষ্টাচার রক্ষায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে প্রশাসনিক শূন্যতা এড়াতে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।১৬:৩৩ ১০ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের আগে নেত্রকোনায় ৪ ভোটকেন্দ্রসহ ৫ বিদ্যালয়ে আগুন
নেত্রকোনার সদর ও পূর্বধলায় চারটি ভোটকেন্দ্রসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে; ভোটের আগে ভীতি সৃষ্টির উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।১৬:০৬ ১০ ফেব্রুয়ারি ২০২৬
২০২৫ সালে গড়ে ৭৫ আগুন, বছরে ২৭ হাজার অগ্নিকাণ্ড
২০২৫ সালে দেশে ২৭,০৫৯টি অগ্নিকাণ্ডে ৮৫ জনের মৃত্যু ও ৫৭০ কোটি টাকার সম্পদহানি হয়েছে, যার প্রধান কারণ ছিল বৈদ্যুতিক গোলযোগ ও অসতর্কতা। ফায়ার সার্ভিস ৩,২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করার পাশাপাশি উদ্ধার অভিযানে ১,৭৫৬ জনের মরদেহ এবং ১০,৩৩৩ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে।১৫:৩২ ১০ ফেব্রুয়ারি ২০২৬
‘জামায়াতের শীর্ষ আইনজীবী নেতা প্রকাশ্যে টাকা দিয়ে ভোট কিনছে’
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘খোদ দলীয় প্রধানের আসন ঢাকা-১৫ তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতোমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে১৫:০৪ ১০ ফেব্রুয়ারি ২০২৬
এবারও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না: ধর্ম উপদেষ্টা
খালিদ হোসেন জানান, জুলাই বিপ্লবের পর হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সংস্কার এসেছে। যৌক্তিক খরচে হজ পালনের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হয়েছে। এর অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে গত দুই বছরে ধাপে ধাপে বিমানভাড়া মোট ৪০ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে।১৪:৫৫ ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার ফেরার প্রত্যাশা মির্জা ফখরুলের
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।১৪:৩৭ ১০ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপ না খেলায় শাস্তি নয়, পুরস্কার পাচ্ছে বাংলাদেশ
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠক হয়েছে তাদের। সেখানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের না থাকাকে ‘দুর্ভাগ্যজনক অনুপস্থিতি’ বলে উল্লেখ করেছে আইসিসি।১৪:২০ ১০ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে কাতারে এক হাজারের বেশি পণ্যে মূল্যছাড়
মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ কারণে সাশ্রয়ী দামে পণ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যছাড়ের তালিকায় আটা, চিনি, পাস্তা, মুরগি, তেল, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে। পাশাপাশি টিস্যু, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও অন্তর্ভুক্ত করা হয়েছে।১৪:১৬ ১০ ফেব্রুয়ারি ২০২৬
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম: টিআইবি
দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বাড়লেও সামগ্রিক র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি সম্পর্কে ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ১ পয়েন্ট বাড়ার কারণ হলো জুলাই গণঅভ্যুত্থানের ইতিবাচক মূল্যায়ন। কিন্তু সংস্কারপ্রক্রিয়ার দুর্বলতা, মাঠপর্যায়ে দুর্নীতিসহ অন্য কারণে সার্বিকভাবে এক ধাপ অবনতি হয়েছে১৪:১০ ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে
ইসি সচিব আরও বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন সংক্রান্ত প্রজ্ঞাপনটি আজই প্রত্যাহার করা হবে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই অযথা বিলম্ব করা হবে না।১৩:৫৯ ১০ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে: ইসি সচিব
ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেটা সম্পন্ন হয়েছে১৩:৪৫ ১০ ফেব্রুয়ারি ২০২৬
ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
পিট হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার ট্যাংকারগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অ্যাকুইলা ২ সেই নির্দেশ অমান্য করায় উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।১৩:২১ ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট: আইজিপি
আইজিপি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর মোট ২৭,৯৯৫টি বৈধ অস্ত্র জমা দেওয়া হয়েছে। যে অস্ত্রগুলো জমা পড়েনি, তার সংখ্যা খুবই কম। অনেক মালিক বিদেশে থাকায় কিছু অস্ত্র এখনও জমা পড়েনি।১২:৫৭ ১০ ফেব্রুয়ারি ২০২৬
৩০০ টাকার ভাড়া ১ হাজার, পোশাক শ্রমিক ও যাত্রীদের সড়ক অবরোধ
অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শেষ কর্মদিবস ছিল। ছুটি শুরু হওয়ায় শ্রমিক ও ভোটাররা গ্রামের বাড়িতে ফিরতে থাকেন। এই সুযোগে বাসের চালক ও হেলপাররা নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করছেন। অতিরিক্ত ভাড়া বন্ধ এবং ন্যায্য ভাড়া নিশ্চিতের দাবি জানিয়ে তারা সড়ক অবরোধ করেন।১২:২৪ ১০ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।১২:০১ ১০ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক
ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরও জানান, ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।১১:৩৯ ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে ১১-১২ ফেব্রুয়ারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা করেছিল। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় টানা চার দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।১১:১৩ ১০ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে বাধা নেই
ঢাকা-১১ আসনের বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতা সম্পর্কিত দ্বৈত নাগরিকত্বের অভিযোগের রিট হাইকোর্টে খারিজ হয়ে যায়। পরে এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছিল।১০:৫০ ১০ ফেব্রুয়ারি ২০২৬
টয়োটার প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন কেনটা কন
বর্তমান অটোমোবাইলশিল্প বৈদ্যুতিক গাড়ির বাজার দখল ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান শুল্কযুদ্ধের কারণে এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে টয়োটা এমন একজনকে নেতৃত্বের আসনে চেয়েছে, যিনি আবেগ নয়, বরং সংখ্যা ও মুনাফার হিসাব দিয়ে কোম্পানিকে প্রতিকূলতা থেকে রক্ষা করতে পারবেন।১০:৩১ ১০ ফেব্রুয়ারি ২০২৬
























