সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের প্রাক্কালে ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে বৃহস্পতিবার।
জুলাই সনদের সংস্কার প্রস্তাবের বিষয়ে নাগরিকদের অনুমোদন নিতে একই দিনে গণভোটও হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








