বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে বাধা নেই
ছবি: সংগৃহীত
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। ফলে এই তিন প্রার্থী নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধার মুখে নেই।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। তিনটি লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার শাহ নেওয়াজ।
ঢাকা-১১ আসনের বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতা সম্পর্কিত দ্বৈত নাগরিকত্বের অভিযোগের রিট হাইকোর্টে খারিজ হয়ে যায়। পরে এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছিল।
কুমিল্লা-৩ আসনের বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসাইন ও বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা সম্পর্কিত দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি অভিযোগও যথাযথ শুনানি শেষে আপিল বিভাগ ও হাইকোর্টে খারিজ করা হয়েছে।
ফলে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধার মুখে থাকবেন না।
আরও পড়ুন: পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








