News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:১৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে ১১-১২ ফেব্রুয়ারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

নির্বাচন উপলক্ষে ১১-১২ ফেব্রুয়ারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এসডিএডি জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ডিএফআইএমও আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারার ক্ষমতাবলে একই দুই দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা করেছিল। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় টানা চার দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়