News Bangladesh

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ১৩ ফেব্রুয়ারি: ইসি সানাউল্লাহ

ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়েল। প্রত্যেকটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে ভোটগুলো পোস্টে পৌঁছাবে শুধুমাত্র সেগুলোই গণনা করা হবে

১৬:১৩ ১১ ফেব্রুয়ারি ২০২৬

৫০ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মোতায়েন হবে অতিরিক্ত ফোর্স

ইসি কর্মকর্তা জানান, নির্বাচনে ৪২ হাজার ৭৭৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এদের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২১ হাজার ৫০৬টি। এসব কেন্দ্রে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা ভোট নেবেন। এদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন, পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন

১৬:০০ ১১ ফেব্রুয়ারি ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা সাজানো নাটক: জামায়াত 

এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আজ ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়া আমাদের ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে টাকাসহ আটকের বিষয়টি সাজানো নাটক। আমাদের দায়িত্বশীল বিষয়টি ক্লিয়ার করেছেন

১৫:৪৮ ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে থাকবেন ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ২৪০ জন বিভিন্ন দেশ থেকে আগত এবং ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত

১৫:২৫ ১১ ফেব্রুয়ারি ২০২৬

বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন তারেক রহমানের

রাজধানীর বনানীতে প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে তারেক রহমান ‘ফ্রি এনিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন। অবলা প্রাণীদের সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিশেষায়িত উদ্যোগ গ্রহণ করেছে।

১৪:৩৬ ১১ ফেব্রুয়ারি ২০২৬

গাজায় থার্মোবারিক বোমায় মুহূর্তে ‘বাষ্পীভূত’ ২,৮৪২ ফিলিস্তিনি

গাজায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থার্মোবারিক বোমা ব্যবহারে অন্তত ২,৮৪২ ফিলিস্তিনি মুহূর্তে ‘বাষ্পীভূত’ হয়েছে। নিখোঁজদের দেহের কোনো পূর্ণাঙ্গ অবশিষ্টাংশ পাওয়া যায়নি; আইন ও আন্তর্জাতিক আদালতের পদক্ষেপও কার্যকর হয়নি।

১৪:১৯ ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন নিয়ে অপু ও বুবলীর প্রত্যাশা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট ও নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জানিয়েছেন অপু বিশ্বাস ও বুবলী। নতুন সরকারের কাছে তারা নারী নিরাপত্তা, লিঙ্গসাম্য এবং চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন।

১৩:৫৭ ১১ ফেব্রুয়ারি ২০২৬

সব শঙ্কা উড়িয়ে ‘অবাধ ও বিশ্বাসযোগ্য’ ভোটের ঘোষণা সিইসির

অতীতের গ্লানি ও ভয় পেছনে ফেলে ১২ কোটি ৭০ লাখ ভোটারের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নিজেদের শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো প্রবাসীদের ডাকযোগে ভোট ও রেকর্ডসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতিতে আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক এই ভোটগ্রহণ।

১৩:৪৪ ১১ ফেব্রুয়ারি ২০২৬

৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত অর্থের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা, যা তিনি ব্যবসায়িক দাবি করলেও ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

১৩:২৬ ১১ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে স্বস্তির খবর: ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রাকে পণ্য বেচবে টিসিবি

টিসিবি রমজান উপলক্ষে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করবে। প্রায় ৩০–৩৫ লাখ ভোক্তা ট্রাক সেলের মাধ্যমে পণ্য কিনতে পারবে, কার্যক্রম রোজার আগের দিন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৩:১৩ ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে পুলিশের জন্য ২২ নিষেধাজ্ঞা

আসন্ন নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিতে বাদাম-বিস্কুট খাওয়া এবং রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ ২২ ধরনের কাজে সদর দপ্তরের কঠোর নিষেধাজ্ঞা জারি। পেশাদারিত্ব রক্ষায় এসব নির্দেশনা অমান্যকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

১২:১৭ ১১ ফেব্রুয়ারি ২০২৬

বুমরাহ-সুন্দরের পর মাঠের বাইরে অভিষেক

চোট ও অসুস্থতার কবলে ভারতের বিশ্বকাপ মিশন; বুমরাহ-সুন্দরের পর এবার পেটের সমস্যায় মাঠের বাইরে ওপেনার অভিষেক শর্মা। শারীরিক দুর্বলতায় অনুশীলনে অনুপস্থিত এই বাঁহাতি ব্যাটার, ফলে নামিবিয়া ম্যাচে তাকে পাওয়া নিয়ে বাড়ছে চরম অনিশ্চয়তা।

১০:৩৫ ১১ ফেব্রুয়ারি ২০২৬

কানাডায় স্কুলে বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ১০

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে হামলাকারীসহ ১০ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, স্কুলে হামলার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করেন এবং নিকটস্থ একটি আবাসিক ভবন থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে।

০৯:৫০ ১১ ফেব্রুয়ারি ২০২৬

একক সরকার গঠনে আশাবাদী তারেক রহমান

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে এবং সব দেশের সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা করে সম্পর্ক বজায় রাখবে। একইসাথে তিনি নারী ও তরুণদের উন্নয়ন, গুম-খুনের বিচার নিশ্চিত করা এবং একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

০৯:১৬ ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি বিধিমালায় ৯৬ ঘণ্টা লেনদেন সীমিত, নগদ সংকটে জনভোগান্তি

নির্বাচনী বিধিনিষেধে ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিং ও ক্যাশ-আউট বন্ধ থাকায় সারা দেশে আর্থিক স্থবিরতা ও জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিকল্প হিসেবে এটিএম বুথে উপচে পড়া ভিড় সামলাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, যার ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ছন্দপতন ঘটেছে।

০৮:৪৮ ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি শুরু

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি অফিসে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে। নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও শিবরাত্রি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

০৮:২৭ ১১ ফেব্রুয়ারি ২০২৬

বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

আসন্ন অমর একুশে বইমেলায় প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে জমা দেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার পাশাপাশি নতুনদের জন্য নির্ধারিত হ্রাসকৃত হারে ভাড়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।

২০:২১ ১০ ফেব্রুয়ারি ২০২৬

অসুস্থ হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শারীরিক জটিলতা নিয়ে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

২০:০৯ ১০ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব ছাড়ার আগে সম্পদের বিবরণ দিলেন প্রেস সচিব

দায়িত্ব ছাড়ার প্রাক্কালে স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারি মেয়াদে তার মূল সম্পত্তিতে কোনো পরিবর্তন না আসায় স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করে যেকোনো যাচাই-বাছাইকে স্বাগত জানিয়েছেন তিনি।

২০:০০ ১০ ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচন ও গণভোটে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ’

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, জনগণের রায়ে রাষ্ট্রকাঠামো সংস্কার ও বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরই এই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।

১৯:৫১ ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও তাদের স্ত্রী-স্বামীর ২০২৪-২০২৫ সালের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সম্পদ এক বছরে বৃদ্ধি পেয়েছে, স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ কমেছে।

১৯:০১ ১০ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প

সিলেটে মঙ্গলবার বিকেলে ৪.০ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল জেলার গোয়াইনঘাট এলাকায়। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই কম্পনে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

১৮:৩৪ ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে

আসন্ন নির্বাচনে মোটরসাইকেলসহ নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ভোটারদের যাতায়াতে মেট্রোরেল, ট্রেন ও রিকশা সচল থাকবে। জাতীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে নির্বাচন কমিশন।

১৮:২২ ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভোটার ও নির্দিষ্ট কর্মকর্তাদের শর্তসাপেক্ষে কেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষে (মার্কিং প্লেস) ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং সহকারী কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

১৮:০১ ১০ ফেব্রুয়ারি ২০২৬