নাতির কোলে চরে এসে ভোট দিলেন, শতবর্ষী আছিমন বেওয়া
ভোট দিয়ে বেরিয়ে আছিমন বেওয়া বলেন, অনেক বয়স হইছে বাবা, চলতে পারি না। আজ নাতির কোলে চড়ে আসছি ভোট দিতে। খুব ভালো লাগছে। আগামীতে আর ভোট দিতে পারবো কি না,আল্লাহই জানে১৫:১৩ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ব্যালট ছিনতাই চেষ্টা, আটক ১
ভোলার আলীনগর স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টায় ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে। হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে পুলিশ।১৪:৫৩ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের পরিবেশে সন্তুষ্ট, তবে শঙ্কা কাটেনি মির্জা আব্বাসের
ঢাকা-৮ আসনের ভোটগ্রহণ শেষে মির্জা আব্বাস পরিবেশ নিয়ে সন্তোষ জানালেও কারচুপি বা ফলাফল `ইঞ্জিনিয়ারিং` হলে তা প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ভয় না পেয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার আহ্বান জানান।১৪:৪০ ১২ ফেব্রুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে ভোট দিলেন ড. মুহাম্মদ ইউনূস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন। ভোটের পর তিনি দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান এবং উৎসবমুখর পরিবেশের কথা বলেন।১৪:২২ ১২ ফেব্রুয়ারি ২০২৬
সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে ভোট দিলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি দেশব্যাপী শান্তিপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।১৪:০৬ ১২ ফেব্রুয়ারি ২০২৬
উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচনে গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উৎসবমুখর পরিবেশে ভোটদান শেষে তিনি দেশজুড়ে চলমান নির্বাচনি পরিস্থিতির খোঁজখবর নেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।১৩:৪৪ ১২ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোট বর্জনের পরিকল্পনা নেই, ব্যালটে হবে নীরব ভোট বিপ্লব’
১১-দলীয় জোটের ভোট বর্জনের পরিকল্পনা নেই জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে দেশে একটি ‘নীরব ভোট বিপ্লব’ ঘটবে। নির্বাচনী মাঠে লাঙ্গল ও ধানের শীষের গোপন আঁতাত এবং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তুললেও পরিবেশ শান্ত থাকায় শেষ পর্যন্ত লড়াইয়ে থাকার ঘোষণা দেন তিনি।১৩:৩১ ১২ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় জামায়াত কর্মীদের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
খুলনায় আলিয়া মাদরাসা কেন্দ্রে জামায়াত সমর্থকদের সাথে উত্তেজনা চলাকালে দলটির এক নেতার ধাক্কায় মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু হয়েছে। এই ঘটনায় অধ্যক্ষসহ জড়িত জামায়াত কর্মীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বিএনপি।১৩:১৪ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ষড়যন্ত্র রুখতে ভোটকেন্দ্রে আসার ডাক তারেক রহমানের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোটদান করেছেন। তিনি ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেছেন।১২:৫৯ ১২ ফেব্রুয়ারি ২০২৬
উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে সপরিবারে ভোট দিয়ে সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে নিজের জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে উচ্চাভিলাষী মহলের ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।১০:২৪ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার
সিইসি এ এম এম নাসির উদ্দিন ঢাকা-৮ ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট প্রদান শেষে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন এবং নির্বাচন কমিশন ভবনে ফিরে যাবেন।১০:০৬ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ ও আশাব্যঞ্জক: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ ও আশাব্যঞ্জক বলে জানিয়েছেন। সকাল ১০টা থেকে ভোটের হারের হালনাগাদ তথ্য প্রকাশ হবে; এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।০৯:৫৩ ১২ ফেব্রুয়ারি ২০২৬
নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেব: ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ও ঢাকা-১৫ প্রার্থী ডা. শফিকুর রহমান সোমবার মিরপুরের মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। ভোটের সময় কেন্দ্র নিরাপদ রাখে আইনশৃঙ্খলা বাহিনী, ভোটারদের অংশগ্রহণ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।০৯:৩৪ ১২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন আজ: ইইউ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়েই শুরু হয়েছে বলে জানিয়েছে ইইউ পর্যবেক্ষক দল; একে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন হিসেবে উল্লেখ করেছেন প্রধান ইভার্স ইজাবস। সারা দেশে ব্যাপক নিরাপত্তায় ভোট চলছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।০৯:১৫ ১২ ফেব্রুয়ারি ২০২৬
‘এই নির্বাচনই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ’
ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর অনুষ্ঠিত এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। সারাদেশে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে; ব্যাপক উপস্থিতির মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।০৮:৫২ ১২ ফেব্রুয়ারি ২০২৬
সকালেই ভোটযুদ্ধ শুরু, ২৯৯ আসনে একযোগে নির্বাচন ও গণভোট
সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে; বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কঠোর নিরাপত্তার মধ্যে বিপুল ভোটার উপস্থিতি দেখা গেছে, ফল মধ্যরাতের মধ্যেই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।০৮:২৭ ১২ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে ভোটারদের টাকা বিতরণ, জামায়াত নেতার কারাদণ্ড
এ ঘটনায় পুলিশের উপকমিশনার (লালবাগ) মো. তারেক মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট তাকে দুই দিনের সাজা দেন২১:২২ ১১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ বিএনপির
পরে এক ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “মেজর কয়েকটা আমাদের খুব অপছন্দনীয় ঘটনা ঘটেছে। যার জন্য আমরা মনে করেছি যে, এটা আমাদের না খালি, সারা দেশের মানুষ অপছন্দ করতেছে। আমরা মনে করেছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো দরকার, যাতে করে এরকম অপছন্দের কাজ আর না ঘটে২১:১৬ ১১ ফেব্রুয়ারি ২০২৬
‘টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনা অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ’
টানা চারদিন যেখানে দেশের সব ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যাবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে, সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই, আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টাকে প্রমাণ করে২১:০২ ১১ ফেব্রুয়ারি ২০২৬
সবাইকে নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির
সিইসি বলেন, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান— শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন১৯:৫৩ ১১ ফেব্রুয়ারি ২০২৬
উৎস ও বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি
ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন— এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যাবে১৯:৩৭ ১১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা
আমি আশা করি, গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা সম্পর্কে তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সেই মতামত বাস্তবায়নের জন্য যোগ্য, দায়বদ্ধ ও জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এভাবে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণে অংশীদার হবেন১৮:৩৪ ১১ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। এসময় তার গতিবিধি সন্দেহ হলে তার গাড়িতে তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে উপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকার নোটের দুইটি বান্ডিল পাওয়া যায়১৬:৪৪ ১১ ফেব্রুয়ারি ২০২৬
অর্ধকোটি টাকাসহ আটক জেলা জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হয়েছে১৬:২৫ ১১ ফেব্রুয়ারি ২০২৬
























