গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৬৮.০৬ শতাংশ
এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.০৬%)। আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (৩১.৯৪%)১৬:৫৬ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
‘গেজেট আকারে প্রকাশ হচ্ছে ২৯৭ আসনের ফলাফল’
২৯৯ আসনে ভোটগ্রহণ শেষে ২৯৭টির চূড়ান্ত ফলাফলের গেজেট আজ প্রকাশ করছে নির্বাচন কমিশন; ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়ে দ্রুত শপথ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছে কমিশন।১৬:৫৩ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে পাটওয়ারী: মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে ৫৯,৩৬৬ ভোট পেয়ে মির্জা আব্বাস বেসরকারিভাবে বিজয়ী হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোট নিয়ে `ইঞ্জিনিয়ারিং` ও জালিয়াতির অভিযোগ তুলেছেন। নির্বাচনে অসংখ্য ব্যালট অন্যায়ভাবে বাতিলের দাবি জানিয়ে তিনি এর প্রতিকার চেয়েছেন এবং এই বিজয়কে জনজোয়ারের প্রতিফলন ও ঐতিহাসিক রায় হিসেবে অভিহিত করেছেন।১৬:১২ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট; দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। প্রায় ৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা তৈরি হয়েছে, তবে চূড়ান্ত ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।১৫:৪২ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে অভিনন্দন জানালো চীন
চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে১৪:১৬ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, সফল নির্বাচন আয়োজনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি১৩:৪২ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
গণতন্ত্র চাপা পড়লে উগ্রপন্থি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখনই জনগণ আমাদের বক্তব্য গ্রহণ করেছে, তখনই আমরা বিজয় অর্জন করেছি১৩:২৭ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেককে মোদীর অভিনন্দন, সম্পর্ক জোরদার করতে উন্মুখ ভারত
বাংলাদেশ-ভারতের আগামী সম্পর্ক নিয়ে মোদী বলেন, "আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলিকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ১৩:১৯ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
পোস্ট উল্লেখ করা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা১৩:১১ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
রুমিন ফারহানা–শামা ওবায়েদসহ জয় পেলেন ৭ নারী
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের জুনায়েদ আল হাবিবের চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন১৩:০০ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সারাদেশে গড়ে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ: ইসি
তিনি জানান যে, ২৯৯টি সংসদীয় আসনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। এবারের নির্বাচনে ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার একটি ইতিবাচক মাইলফলক হিসেবে দেখছে কমিশন১২:৪৯ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার সরকারগঠন করেছিল তার স্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে১২:৪১ ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিপুল ভোটে জয় পেলেন এনসিপির হাসনাত আবদুল্লাহ
এ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে ১,৭২,০০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন মাত্র ২৬,০০০২১:০৯ ১২ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমানের জয়
তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন২০:৫৯ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঝিনাইদহ -১ আসনে বেসরকারি ফলে জয়ী বিএনপির আসাদুজ্জামান
বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝিনাইদহ-১- শৈলকুপার সবগুলো কেন্দ্রের ফলাফল শেষে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন মোট ১৭১৫৯৮ ভোট২০:৪৭ ১২ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যে এক বছরে ৯৫০০ কোটি ভুয়া মোবাইল বিজ্ঞাপন
২০২৫ সালে মোট ৯৫০০ কোটি প্রতারণামূলক বিজ্ঞাপন দেখেছেন যুক্তরাজ্যের ব্যবহারকারীরা। আর এসব বিজ্ঞাপনের ফলে যারা প্রতারিত হয়েছেন, তারা এমন প্রতিটি ঘটনায় গড়ে ১ হাজার ২৫৮ পাউন্ড অর্থ খুইয়েছেন২০:২২ ১২ ফেব্রুয়ারি ২০২৬
চূড়ান্ত ফল ঘোষণার পরও পারস্পরিক শ্রদ্ধা অটুট রাখার আহ্বান প্রধান
তিনি বলেন, ‘আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই— চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে১৯:১৬ ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বিএনপি নেতা তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছে। ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে১৯:১০ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটগ্রহণ শেষে চলছে গণনা, অপেক্ষা ফলাফলের
এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী সংখ্যা দুই হাজার ২৮ জন। দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৪৬ জন, এর মধ্যে এক হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র১৮:২১ ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছয় জেলার ভোটকেন্দ্রে ৬ জনের মৃত্যু
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ভোটকেন্দ্রে ছয়জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে১৮:১৩ ১২ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্ট জামায়াত
এছাড়া দেশব্যাপী বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে নেয়া হয়েছে। এক জায়গায় আমাদের প্রার্থীর ওপরও চড়াও হয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে ভোট সুষ্ঠু হয়েছে বলে আমরা মানতে পারবো না১৬:১২ ১২ ফেব্রুয়ারি ২০২৬
সাড়ে ৪ ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
সচিব বলেন, ‘সারা দেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সেখানে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি১৬:০১ ১২ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং নাসিরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ভোটকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক সেনা সদস্য বলেন, নাসীরুদ্দীন অবরুদ্ধ ছিলেন না, সমর্থক বেশি থাকায় বের হতে পারছিলেন না১৫:৩০ ১২ ফেব্রুয়ারি ২০২৬
আমরা আত্মবিশ্বাসী, বিজয়ের ব্যাপারে আশাবাদী: তারেক রহমান
নির্বাচনে বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কম-বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই১৫:২৩ ১২ ফেব্রুয়ারি ২০২৬
























