News Bangladesh

সৌদি লিগে যোগ দিলেন মেসি

ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ধারে যোগ দেওয়া রায়ানে মেসি চলতি মৌসুমের শেষ পর্যন্ত এসসি নিওমে খেলবেন। তার চুক্তি মৌসুম শেষে শেষ হবে এবং স্থায়ীভাবে কেনার সুযোগ আছে কি না তা এখনও জানানো হয়নি।

১২:১২ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও আদর্শ আগামী দিনের পথকে আলোকিত করবে।

১১:৪৮ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

একই গ্রাম থেকে এমপি হলেন ৩ জন

তিন সাংসদ হলেন- বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তার ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং প্রয়াত জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান-এর ছেলে সাঈদ আল নোমান। তারা যথাক্রমে চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে নির্বাচিত হয়েছেন।

১১:২০ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’

ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিনেমা ‘বিজয়নগরের হিরে’ মুক্তির পর দর্শকের ব্যাপক আগ্রহকে মাথায় রেখেই নতুন কিস্তির ঘোষণা করা হয়েছে। এবারের ছবির পরিচালক থাকছেন চন্দ্রাশিস রায়, আর সংগীত পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। নির্মাতারা জানিয়েছেন, সিনেমার দৃশ্যধারণ করা হবে কাশ্মীরের বিভিন্ন মনোরম ও রোমাঞ্চকর লোকেশনে। তবে প্রসেনজিৎ ছাড়া অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

১০:৫০ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট লিখেন, গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা। নির্বাচনে বিএনপির বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।

১০:৩২ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির ইটের দেওয়াল ধসে গেছে এবং টিনের চাল উড়ে গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার

১০:০৯ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস

ষাটের দশক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পহেলা ফাল্গুন উদযাপন সাংস্কৃতিক রূপ পেতে শুরু করে। হলুদ ও বাসন্তী পোশাক, ফুলের অলংকার, গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে বসন্তবরণ ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে রাজধানীসহ বিভিন্ন শহরে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

০৯:৪৮ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তার বার্তায় লেখেন, নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে উষ্ণ অভিনন্দন। তিনি বলেন, এই জোরালো জনসমর্থন বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভুটান ও বাংলাদেশের মধ্যকার উষ্ণ বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

০৯:২০ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন আসছেন তারেক রহমান

তিনি জানান, শনিবার বিকেল ৩টায় রাজধানীর  ঢাকা ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি।

০৯:০৩ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চূড়ান্ত ফলের পর ২৯৭ আসনের গেজেট প্রকাশ

ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সংবলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

০৮:৪৩ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াত আমির

নির্বাচনী প্রচারণায় যুক্ত স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শফিকুর রহমান বলেন, বিগত কয়েক মাসে অসংখ্য কর্মী-সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকে সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন; কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন।

০৮:১৯ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে সেলুনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তিতাস কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করেছে।

২১:৫৩ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে প্রস্তুত বেইজিং

বাংলাদেশের ১৩তম জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে উষ্ণ অভিনন্দন জানিয়ে অংশীদারত্ব আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, নবনির্বাচিত সরকারের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ ও কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

২১:২৬ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে থাকা তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।

২১:১২ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রত্যাশা ও প্রাপ্তির নতুন অধ্যায়ে গণতন্ত্রের জয় দেখছে বিএনপি

বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াকে গণতন্ত্রের বিজয় বলে দাবি করেছে বিএনপি। দলটি জানিয়েছে, জনগণের সমর্থনে ভবিষ্যতে অধিকার নিশ্চিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে।

২১:০৭ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমান ও বিএনপিকে যুক্তরাজ্যের অভিনন্দন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ব্রিটিশ হাইকমিশন। দেশের নতুন রাজনৈতিক অধ্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

২০:৩৯ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভোর সাড়ে ৬টায় ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই, তবে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১৯:৪৯ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঐতিহাসিক জয় শেষে তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

ত্রয়োদশ নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে দুই দশক পর সরকার গঠন করছে বিএনপি; এই ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল।

১৯:২০ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

‘আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা, দুর্নীতি ও অর্থনীতি’

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর অর্থনীতি সচল ও সুশাসন প্রতিষ্ঠাকেই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লব ও খালেদা জিয়ার অপূর্ণ স্বপ্ন পূরণে এ বিজয় ঐতিহাসিক মাইলফলক।

১৯:০৭ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচনে সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে চেয়েছিল বিএনপি’

নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বলেন, এই জয় কেবল তার নয়, ভোটার ও নেতাকর্মীরও, বিএনপির কিছু নেতার কুৎসিত মন্তব্যও তার নির্বাচনী সাফল্যে ভূমিকা রেখেছে।

১৮:৪২ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের মাঠে হারলেও ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে আমিনুল

নির্বাচনী লড়াইয়ে পরাজিত হলেও টেকনোক্রেট কোটায় আমিনুল হকের ক্রীড়ামন্ত্রী হওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও ক্রীড়াঙ্গনে অভিজ্ঞতার বিচারে তাকেই এই পদের জন্য সবচেয়ে যোগ্য মনে করছেন সংশ্লিষ্টরা।

১৭:৫৩ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

নির্বাচনী নিষেধাজ্ঞা শেষে শুক্রবার দুপুর থেকে বরিশালের নতুল্লাবাদ টার্মিনালে কর্মস্থলমুখী যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠলেও যাত্রী নিরাপত্তা ও ভাড়া নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও তাৎক্ষণিক হস্তক্ষেপ দেখা গেছে।

১৭:২৩ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ৩০

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুর ও পৃথক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজলোর বিভিন্ন ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৭:০৭ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৬৮.০৬ শতাংশ

এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.০৬%)। আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (৩১.৯৪%)

১৬:৫৬ ১৩ ফেব্রুয়ারি ২০২৬