News Bangladesh

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৩২

রয়টার্স আরও  জানিয়েছে, তিনটি গ্রামে মৃতের সংখ্যা প্রায় ৩২ জন। অন্যদিকে এএফপি জানিয়েছে, কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। নিকটবর্তী গ্রামে অন্যান্য সম্ভাব্য হামলার বিবরণ এখনও স্পষ্ট নয় এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

১১:১৩ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

এখনও ডিভোর্স হয়নি, নতুন বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সঞ্চালক রুম্মান রশীদ খান তাকে জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন। জবাবে বুবলী বলেন, শুরুতেই বলি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।

১০:৫১ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের শপথে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

১০:২৬ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

এর আগে একই দিন সরকার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করে। বিসিএস ৮২ ব্যাচের এ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত সচিব পদ থেকে অবসরে যান।

১০:০৪ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কারাগারে অসুস্থ ইমরান খান, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত সরকারের

দেশটির সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী বলেন, কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে। চক্ষু বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় চিকিৎসকদের মাধ্যমে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।

০৯:৪২ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কেইনের জোড়া গোলে জিতলো বায়ার্ন মিউনিখ

৭০তম মিনিটে আলফূহস ডেভিসের চমৎকার পাস থেকে জার্মান মিডফিল্ডার লেন গোরেটস্কা তৃতীয় গোলটি করে দলের বিজয় নিশ্চিত করেন।

০৯:২৬ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসব গ্রহণ করেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

০৮:৪৮ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার নবনির্বাচিত এমপি ও নতুন মন্ত্রিসভার শপথ

সংসদ সদস্যদের শপথের পর বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে উপস্থিত হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন।

০৮:২৭ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফয়েজ আহমদ নেদারল্যান্ডসের নাগরিক। তিনি নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ভোডাফোন জিংগো-তে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন।

০৮:০৩ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

অভাবের সংসার, দৃষ্টিহীন-পঙ্গু স্বামীকে নিয়ে জয়নবের ৩২ বছর

সংসারের সেই দুর্যোগময় সময়ে অনেকেই যেখানে ভেঙে পড়েন, সেখানে জয়নব বিবি শক্ত হাতে ধরেন সংসারের হাল। প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে যা পান, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। অভাব-অনটন নিত্যসঙ্গী হলেও ভালোবাসা ও দায়িত্ববোধে কখনও ভাটা পড়েনি।

২০:২১ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পররাষ্ট্রনীতিতে দেশ ও দেশের জনগণের স্বার্থ সবার আগে: তারেক রহমান

পররাষ্ট্রনীতির বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছি এবং তা হলো—বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থ সবার আগে। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে পররাষ্ট্র নীতি ঠিক করব আমরা

২০:০৬ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে...এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

১৮:৪২ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সংগ্রামের পর ৬০ লাখের বেশি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন ও জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন দেশ পেয়েছে মানুষ

১৮:৩৬ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি

তিনি বলেন, এই শপথ গ্রহণের পরে নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতির কাছে তার এই ঘটনাটি জানিয়ে দেবেন যে

১৮:২৮ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না: তারেক রহমান

তারেক রহমান বলেন, দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে আদর্শ

১৭:৪৪ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রথমবার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন

দলটি ২৫৮ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে বরগুনা-1 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন প্রার্থী মো. অলি উল্লাহ। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে পরাজিত করেন তিনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট।

১৪:২৫ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পদত্যাগ করলেন এক্সএআইয়ের দুই সহ-প্রতিষ্ঠাতা

জিমি বার পদত্যাগের পেছনে অভ্যন্তরীণ চাপ ছিল বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, দ্রুত এআই মডেলের সক্ষমতা বাড়ানোর চাপকে কেন্দ্র করে প্রযুক্তি দলে উত্তেজনা তৈরি হয়েছিল।

১৪:০৬ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে সিলেটের ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে

১৪:০৫ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

বার্তায় তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ এক চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। এ প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

১৩:৪৮ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নারী প্রার্থীর অংশগ্রহণ নিয়ে ইইউ পর্যবেক্ষণ মিশনের উদ্বেগ

তিনি বলেন, ২০০৮ সালের পর প্রথমবারের মতো নির্বাচনটি ছিল সত্যিকারের প্রতিযোগিতামূলক এবং নবায়নকৃত আইনি কাঠামোর অধীনে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে নির্বাচনটি অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল

১৩:৪৫ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

 দেশের মানুষ পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না: আলী রীয়াজ

গণভোটের আগে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে আলী রীয়াজ বলেন, একটি জাতীয় রূপান্তর কখনও একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হতে পারে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি এবং পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি মত প্রকাশের সুযোগ দিতেই গণভোটের আয়োজন করা হয়। জনগণ সেই আহ্বানে সাড়া দিয়েছেন এবং সংস্কারের পক্ষে জনরায় দিয়েছেন।

১৩:৩০ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শপথ সোম-মঙ্গলবারের মধ্যেই: প্রেস সচিব

শফিকুল আলম বলেন, “এই বিষয়গুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। শপথের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে। অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে

১৩:২৭ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ

গেজেট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। বৈধ ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। বাতিল ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩।

১৩:০৪ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রাশিয়া থেকে ১৬৮ এস-৪০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে ভারত 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট কেনার জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩,৯০০ কোটি ডলার। যদিও এস-৪০০ নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন যে ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’-এর মধ্যে এস-৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত।

১২:৩৬ ১৪ ফেব্রুয়ারি ২০২৬