নির্বাচনে জয়লাভে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জাপানের
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, বিশেষভাবে বিএনপি ও তার চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।১১:২৮ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব
উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি যোগদানের আগে মূল পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন এবং বিধিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।১১:০২ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়াই করা হিনা খানের মা হওয়ার গুঞ্জন
হিনা ২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেছিলেন। কঠিন সময়ে তিনি চিকিৎসা চালিয়ে গেছেন এবং দীর্ঘদিনের প্রেমিক রকি জায়সওয়ালকে বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে ভক্তদের সমর্থন পেয়েই তিনি নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন।১০:৩৬ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৪
ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, তারা লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে এ দাবির কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। হামলা লেবাননের মাজদাল আনজার এলাকায় পরিচালিত হয়েছে। পিআইজের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।১০:১৩ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
এতে বলা হয়েছে, হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ সরকারের সঙ্গে করা চুক্তির ৮ নম্বর ধারার আওতায় অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।০৯:৫২ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব
শফিকুল আলম জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ সদর দপ্তরে বসে প্রায় দেড় ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রের সঙ্গে কথা বলেন। ভবিষ্যতে এ প্রযুক্তির বিস্তৃত ব্যবহার আরও ইতিবাচক ফল দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।০৯:৩৩ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত
পাকিস্তানের নির্ধারিত লক্ষ্য ছিল ১৭৬ রান তাড়া করা। খুলতেই শুরু থেকে ব্যাটিং বিপর্যয় দেখা যায় পাকিস্তানের অধিনায়কের নেতৃত্বে দলের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে ১৮ ওভারে ১১৪ রানেই সব আউট হয়ে যায় তারা, ফলে হার হয় ৬১ রানে।০৯:১০ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সহিংসতা রোধে আশ্বাস তারেক রহমানের, সাধুবাদ জামায়াত আমিরের
সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির শফিকুর রহমান আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান এবং তার এই সফরকে জাতীয় রাজনীতিতে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।০৮:৪২ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী
এ্যানী চৌধুরী জানান, সরকারপ্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এমন শর্তের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কী পদক্ষেপ নেবে, তা শপথের আগেই দল পরিষ্কার করবে।০৮:১৯ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়১৮:১২ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। দিল্লি থেকে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ১৮:০৫ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
অবিচার আমরা মেনে নেব না কোনো অবস্থাতেই: জামায়াত আমির
দেখেন না, এতগুলো ঋণ খেলাপি কীভাবে (সংসদ নির্বাচনে) চান্স পায়? এদের হাতে কীভাবে দেশ নিরাপদ হবে? হবে না তো। কারণ এরা তো সব সময় নিজের স্বার্থ দেখে। এ জায়গাটায় (সংসদে) এমন মানুষ যাওয়া দরকার যে নিজের স্বার্থ দেখবে না, ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে১৬:৫৩ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ছায়া মন্ত্রিসভার কাজ কী
জানা যায়, ছায়া মন্ত্রিসভা হলো ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থার একটি পরিচিত কাঠামো, যা প্রধানত বিরোধী দল দ্বারা সরকার পর্যবেক্ষণ ও সমালোচনার জন্য গড়ে তোলা হয়। সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন ছায়া মন্ত্রী মনোনীত হন১৬:৪৪ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
রমজান মাসে স্কুল বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের
প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাব্না দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়১৬:২১ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায়: আসিফ নজরুল
আইন উপদেষ্টা বলেন, আজকে তাদের বিদায়ী বৈঠক ছিল। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। এ ছাড়া শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে১৬:০৬ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষক মোনামিকে মোবাইলে হত্যার হুমকি
নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র১৫:৫৭ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের মামলার রায় ৪ মার্চ
মামলায় গ্রেফতার রয়েছেন- রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। অন্য আসামিদের মধ্যে পলাতক রয়েছেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।১৫:০১ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে কর্মঘণ্টা কমালো আরব আমিরাত
এ ছাড়া প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে নমনীয় (ফ্লেক্সিবল) বা দূরবর্তী (রিমোট) কর্মপদ্ধতি চালু করতে পারবে।১৪:৪০ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন আইন উপদেষ্টা
প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।১৪:১৭ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একই দিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।১৩:৫৩ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
৩০ আসনে পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় জোট নেতারা
তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে ভোট জালিয়াতি, ভোটারদের বাধা দেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল।১৩:৩৮ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।১৩:১২ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গঠন করতে যাচ্ছে ছায়া মন্ত্রিসভা
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে নির্বাচনে হেরে যাওয়া জামায়াত ইসলামের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি লিখেছেন, আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব, ইনশাআল্লাহ।১২:১৪ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল: রাশিয়ার পর্যবেক্ষক
এদিকে, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে পাভেল আন্দ্রেয়েভ নির্বাচনের মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। সেখানে রাশিয়ার সিইসির চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।১১:৪৮ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
























