News Bangladesh

শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২শ অতিথি

দিনটি শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

১৯:১৯ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ২, আহত ১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশ স্টেশনের পাশে মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরণে এক শিশুসহ ২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। বান্নু জেলায় সাম্প্রতিক নিরাপত্তা সংকটের ধারাবাহিকতায় এই নাশকতামূলক হামলাটি চালানো হয়েছে।

১৯:০৭ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন

১৮:৪৭ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে শীর্ষ নেতাদের নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল রাজধানীর শাহবাগ অভিমুখে যাত্রা করে।

১৮:৪১ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শপথ গ্রহণ ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নবনির্বাচিত সংসদ ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংসদ ভবন এলাকায় যান চলাচল সীমিত থাকবে। নাগরিক ভোগান্তি এড়াতে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে ডিএমপি নির্ধারিত বিকল্প রুট এবং ডাইভারশন মেনে চলার অনুরোধ করা হয়েছে।

১৮:২৮ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রমজান মাসে স্কুল খোলা নাকি বন্ধ, জানালেন মাউশি মহাপরিচালক

রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ। মাউশি মহাপরিচালক জানান, স্কুল খোলা থাকবে নাকি বন্ধ, তা শুনানি শেষে চূড়ান্ত হবে।

১৭:৪৯ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত করল আপিল বিভাগ

রমজানে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে সরকারের আগের সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে।

১৭:২৭ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রিসভার শপথে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ঢাকায় আসছেন নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে। শপথ গ্রহণে অংশ নিচ্ছেন ১৩ দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধি, যেখানে বিকেল ৪টায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

১৭:১৪ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিনে ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী ভাষণ ও ফটোসেশনে অংশ নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে বর্তমান প্রশাসনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

১৬:৫১ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে সড়কে প্রাণ গেলো ৫ বাংলাদেশির 

নিহত মিজানুর রহমানের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামের সৌদিপ্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি

১৬:৪২ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আসল টাকার আদলে ‘নমুনা নোট’, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে `নমুনা নোট` ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কাজ দণ্ডবিধি ও সাইবার নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ, যা জাল নোটের প্রচলন বাড়িয়ে দেশের সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে ঝুঁকিতে ফেলছে।

১৬:৪১ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সম্পাদক জেমস

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, আব্বাস ফারুক, ফয়সাল আলিম, প্রফেসর এ এন কে জামান, প্রফেসর কামরুদ্দিন নূর, ড. আতিকুর রহমান ও প্রকৌশলী মিজানুর রহমান

১৬:৩০ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

১৬:২৭ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

দেড় বছরে একদিনও গণমাধ্যমের মুখোমুখি হননি প্রধান উপদেষ্টা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভ ও আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম

১৬:২১ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মুখ খুললে শুধু প্যান্ট নয়, আন্ডারওয়্যারও খসে পড়বে: ফয়েজ তৈয়্যব

টেলিকম খাতে দুর্নীতিমুক্ত সংস্কার ও লাইসেন্স না দেওয়ায় ক্ষুব্ধ মহলের সমালোচনা উড়িয়ে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আওয়ামী আমলের আইন পরিবর্তন ও নতুন নীতিমালা প্রণয়নসহ নিজের ১১ মাসের কাজের হিসাব দিয়ে ইতিহাসে প্রথম ‘নোট টু সাকসেসর’ লিখে গেছেন তিনি।

১৬:১১ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাসা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসার কয়েকটিতে এখনো উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে নতুনদের জন্য আবার প্রস্তুত করা হবে

১৬:০৪ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রোজায় ব্যাংক লেনদেন সময় কমল ১ ঘণ্টা

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রমজান মাসে দেশের ব্যাংকগুলোতে সকাল ১০টার বদলে সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে এবং বেলা আড়াইটা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়

১৫:৫৯ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে উপলক্ষে বিনা লাভে পণ্য বিক্রি করছেন চাঁদপুরের শাহ আলম

জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের বাসিন্দা শাহ আলম রমজান উপলক্ষে পণ্য কেনা ও পরিবহন খরচ বাদ দিয়ে বিনা লাভে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন। তার এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। চরকুমিরা চালতাতলা সুপার মার্কেটে অবস্থিত তার দোকানে রমজানের আগাম কেনাকাটায় ভিড় করছেন স্থানীয়রা।

১৪:১৪ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না: শিশির মনির

 শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।

১৩:৪২ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি জামালপুর জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক এবং বাংলাদেশ টেলিভিশন ও নিপোর্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকারের একান্ত সচিব, মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও দায়িত্বে ছিলেন।

১২:৫৮ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

১৭ ফেব্রুয়ারি প্রথম সূর্যগ্রহণ, ‘রিং অব ফায়ার’ ঘরে বসেই দেখার সুযোগ

গুগলের অ্যানিমেশন পৃথিবীর যেকোনো জায়গা থেকে দেখা যাবে। এটি ব্যবহার করতে ব্যবহারকারীকে শুধু মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার খুলে সার্চ বারে ‘Solar Eclipse’ অথবা ‘Surya Grahan’ লিখে সার্চ করতে হবে। কিছুক্ষণের মধ্যেই পর্দায় ভেসে উঠবে সূর্যগ্রহণের চিত্রভিত্তিক প্রদর্শনী।

১২:৩৮ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শপথ গ্রহণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ১২০০ অতিথি আমন্ত্রিত

এদিন নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন, এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

১২:০৪ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে জয়লাভে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জাপানের

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, বিশেষভাবে বিএনপি ও তার চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।

১১:২৮ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য  আবদুল হাছিব

উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি যোগদানের আগে মূল পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন এবং বিধিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

১১:০২ ১৬ ফেব্রুয়ারি ২০২৬