News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং একইসঙ্গে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে চিঠি পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন: নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচনে একজন সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে একজন কেবল একটি আসনের প্রতিনিধি হিসেবে শপথ নিতে পারবেন। জয়ী হলেও বাকি আসনগুলো তাকে ছেড়ে দিতে হবে। পরে ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের আয়োজন করবে ইসি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়