News Bangladesh

রমজানে মেট্রোরেলের সময়সূচি পুনর্নির্ধারণ

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

১৪:০৪ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

ডাক পেয়েছেন—মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, এ্যানী চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জহির উদ্দিন স্বপন, অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক, আরিফুল হক চৌধুরী। এছাড়া জোটসঙ্গীদের মধ্যে নুরুল হক নুর (ভিপি নুর) ও জোনায়েদ সাকি

১৪:০৪ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কমেছে স্বর্ণের দাম 

বাজুস চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। আর ২১ ক্যারেটের দাম কমানো হয়েছে দুই হাজার ৯৯ টাকা

১৩:৪৯ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সময় এখনও হয়নি: মির্জা আব্বাস

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতও শপথ নেবে না এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত। যা হবে, তা সংসদেই হবে।

১৩:৪৩ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তথ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

র আগে কালবেলার হাতে আসা তথ্য থেকে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন সালাহউদ্দিন আহমদ। অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। খন্দকার মোশাররফ পাচ্ছেন

১৩:৩৮ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা

এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -এর নবনির্বাচিত এমপিরা। বিএনপি জানিয়েছে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন না।

১৩:১৯ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় লাভ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।

১২:৫৭ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

১২:৩৫ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথগ্রহণ করবে না। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

১২:০৯ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, কঠোর নিরাপত্তা

শপথ অনুষ্ঠানে অংশ নিতে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ শুরু হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

১১:৪৯ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

এর আগে সকাল ৯টা থেকে সংসদ ভবনের প্রধান ফটকে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। শপথ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

১০:৫৮ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানী ঢাকার যেসব পথ এড়িয়ে চলবেন আজ

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হবে।

১০:৩৫ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদ–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তিনিও পদত্যাগপত্র জমা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১০:১৬ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া বার্সেলোনার

লা লিগায় শীর্ষস্থান দখলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা।কাতালান ডার্বিতে জিরোনার মাঠে ২–১ গোলে হেরে দুই পয়েন্ট পিছিয়ে রইল তারা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে বার্সা দ্বিতীয় স্থানেই রয়েছে,

০৯:৪৯ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সৌদির ক্যালেন্ডারে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু

এদিকে যুক্তরাজ্যভিত্তিক নিউ ক্রিসেন্ট সোসাইটির  -এর পরিচালক ইমাদ আহমেদ  বলেন, ১৭ ফেব্রুয়ারি শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।

০৯:২৪ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, কী কী সুবিধা

জানা গেছে, দেশে সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তিনি মূল বেতন হিসেবে মাসিক ১ লাখ ২০ হাজার টাকা পান। আর প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সব সরকারি খরচ রাষ্ট্র বহন করে।

০৯:১০ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা নয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং ভারতের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। তবে তিনি জানান, তাকে ফেরত পাঠানো না হলেও ভারতের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য সম্পর্ক স্থাপনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। বরং দুই দেশের মধ্যে আরও উন্নত সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি।

০৮:৪৩ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের শপথ আজ, দুই পর্বে আয়োজন সংসদ ভবনে

দেড় বছর পর প্রাণচাঞ্চল্য ফিরছে সংসদ ভবন এলাকায়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ। এ উপলক্ষে সেখানে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে, যেখানে প্রায় সাড়ে তিন হাজার অতিথির বসার ব্যবস্থা রাখা হয়েছে।

০৮:১৯ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

‘হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য’, ড. ইউনূসের বিদায়ী ভাষণ

১৮ মাসের দায়িত্ব পালন শেষে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারির সফল নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়ে তিনি সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের খতিয়ান দেশবাসীর ওপর ছেড়ে দিয়েছেন।

২১:৫১ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জাতিকে সুন্দর নির্বাচন উপহারের ওয়াদা পূরণ করেছি: সিইসি

দেশের ইতিহাসে এক প্রশংসিত নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ পড়াতে যাচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে আগামীকাল সকাল ১০টায় তিনি নবনির্বাচিতদের শপথ পাঠ করাবেন।

২১:১৩ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা জাতীয় ঐকমত্যে নতুন মাত্রা যোগ করেছে। একই অনুষ্ঠানে জানানো হয়, আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে দ্বৈত অঙ্গীকার করবে এনসিপি।

২০:২৬ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরের তলদেশে ৪.৩ মাত্রার এক অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে, যার উৎপত্তিস্থল কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা জনপদে অনুভূত হওয়ার খবর পাওয়া যায়নি।

১৯:৪৪ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সহিংসতার ইতি না ঘটলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি জামায়াতের

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। রক্তদিয়ে গড়া জুলাই সনদ বাস্তবায়ন না হলে পুরোনো ফ্যাসিবাদের সঙ্গে যা হয়েছিল, নতুন ফ্যাসিবাদের সঙ্গেও সেটিই করা হবে

১৯:২৯ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

দীর্ঘ ৪ মাসের শর্ত ও কৌশলগত অবস্থান শেষে গণভোটের জনরায়কে ঢাল বানিয়ে অবশেষে `জুলাই জাতীয় সনদ`-এ স্বাক্ষর করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এনসিপির ছয় সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

১৯:২৭ ১৬ ফেব্রুয়ারি ২০২৬