জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।০৯:০০ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব নিয়োগ
প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়।০৮:৩৪ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মঙ্গলবার বিকেলে নবগঠিত সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।০৮:১৭ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে জাপানি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।২১:৪২ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
রেকর্ড রেমিট্যান্সে বাড়ল রিজার্ভ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নিলামের মাধ্যমে ডলার ক্রয়ের ফলে রিজার্ভ আরও শক্তিশালী হয়েছে।২১:১৫ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন মির্জা আব্বাস ও রিজভীসহ ১০ জন
তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, যেখানে মির্জা আব্বাস ও রুহুল কবির রিজভীসহ ১০ জনকে মন্ত্রিপরিষদ সচিবের প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সকালে নবনির্বাচিত এমপিদের এবং বিকেলে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর এই নিয়োগ আদেশ জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।২০:৫৫ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা ও ভারত সফরের আমন্ত্রণ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা তাকে দ্রুত সময়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।২০:৪১ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা
নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা সরকারি শুল্কমুক্ত গাড়ি ও প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সংসদীয় দলের প্রথম সভায় তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করে জনসেবার এই নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়।২০:১৬ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে স্কুল খোলা না বন্ধ, হাইকোর্টের আদেশের অপেক্ষা
রমজানে স্কুল ছুটি নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের পর আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে উচ্চ আদালত। আদালতের এই রায়ের ওপরই নির্ভর করছে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা পুরো মাস ছুটি পাবে নাকি ক্লাসে ফিরবে।১৯:৫৫ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আগামী সপ্তাহে যমুনা ছাড়বেন অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস
যমুনা ছেড়ে গুলশানে ফিরছেন ড. ইউনূস এবং সেখানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ওঠার প্রস্তুতি চলছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সফল হলেও অর্থনীতি, স্বজনপ্রীতি ও ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট নানা বিতর্কে সমালোচিত হয়েছে ড. ইউনূসের শাসনামল।১৯:২০ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমানের নেতৃত্বে ১১তম প্রধানমন্ত্রী ও ৫০ সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও প্রথম ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে নতুন সরকারের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।১৯:০৩ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
এন্ড টু এন্ড পরীক্ষা চালাচ্ছে অ্যাপলের আরসিএস মেসেজ
বর্তমানে এটি অ্যাপল ডিভাইসের মধ্যে সীমিত। পরে অ্যান্ড্রয়েডের সাথে যুক্ত হবে। এটি আইফোন এবং অ্যান্ড্রয়েডের মধ্যে ক্রস-প্ল্যাটফর্ম মেসেজিংকে নিরাপদ করবে। আরসিএস ইতিমধ্যে আইফোনে আসা শুরু করেছে। কিন্তু এনক্রিপশন অনুপস্থিত ছিল১৮:৩৮ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ক্রোমের নতুন জিরো-ডে দুর্বলতা শনাক্ত, সাইবার আক্রমণের সতর্কতা
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য হ্যাকার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্বলতা বাস্তবে সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে। গুগলও স্বীকার করেছে যে ত্রুটিটি ইতোমধ্যে আক্রমণে কাজে লাগানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ হালনাগাদে প্রয়োজনীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা সংক্রান্ত সংশোধন অন্তর্ভুক্ত রয়েছে১৮:৩৫ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন কত পাবেন, সুবিধা কী কী?
এর মধ্য দিয়ে সরকারের দায়িত্ব সামলানোর ভার চলে আসবে নতুনদের ওপরে। সেইসঙ্গে সরকারি সুযোগ-সুবিধার তালিকাপ্রাপ্তদের তালিকাতেও নাম উঠবে তাদের১৮:৩০ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন ও পূর্ণ সমর্থনের বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। উভয় দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রেখে `বেল্ট অ্যান্ড রোড` উদ্যোগসহ সকল ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।১৮:০২ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী লীগহীন সংসদ নিয়ে রুমিন ফারহানার কড়া মন্তব্য
আওয়ামী লীগ ও বাম দলগুলোর অনুপস্থিতিতে এবারের সংসদে ৩০ শতাংশ মানুষের কোনো প্রতিনিধিত্ব থাকছে না বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার শপথ গ্রহণ শেষে তিনি আরও জানান, এই রাজনৈতিক শূন্যতা মাথায় রেখেই সংসদীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।১৭:৪১ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের আইনি বৈধতা চ্যালেঞ্জ ও ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সংবিধান লঙ্ঘন ও ভোটপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনস্বার্থে এই আবেদনটি করেন।১৭:২৫ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সংসদে বিরোধী দলের নেতৃত্বে জামায়াত ও এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদে ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা এবং নাহিদ ইসলাম চিফ হুইপ হিসেবে মনোনীত হয়েছেন। শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তটি শিগগিরই ১১-দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।১৭:০৯ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন এমপি১৭:০২ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী পদে শপথ নিলেন যারা
এ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিসভার শপথের আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি১৬:৪৮ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
‘দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল’
নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল১৬:৩৭ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা১৬:৩২ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ১৫ জন। আজ মঙ্গলবার বিকেলে এরা শপথ নেবেন।১৪:৩২ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিলেন এনসিপির ৬ এমপি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।১৪:২৫ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
























