রমজানে জনভোগান্তি রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা
মন্ত্রিসভার প্রথম বৈঠকে আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে প্রশাসনের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং নির্বাচনি প্রতিশ্রুতিসমূহ দ্রুত বাস্তবায়নে মন্ত্রিসভার সদস্যদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।১৭:৪৩ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
পরিবেশ নষ্ট করে এমন কোনো প্রকল্প নেওয়া হবে না: অর্থমন্ত্রী
অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিটি ঘরে পৌঁছাতে হবে জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন হয়েছে। মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়েছে। এটাকে ধারণ করতে হবে১৭:৩৪ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
শপথের পরদিনই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রশাসনের গতিশীলতা ও উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। প্রথম কর্মদিবসেই সচিবালয়ে এই বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী সচিবদের সাথেও বিশেষ মতবিনিময় করেন এবং পুরো এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।১৭:১৭ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নকল-প্রশ্নফাঁস রুখতে জিরো টলারেন্স ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর
নকল ও প্রশ্নফাঁস নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে সেকেলে পাঠ্যক্রম বাদ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর বিশ্বমানের আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ার অঙ্গীকার করেছেন তিনি।১৬:১৫ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধ
আলী আসগর ইমন সাংবাদিকদের জানিয়েছিলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে যাওয়ার সময় নতুন করে ভর্তি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে১৫:৪৯ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে মনে করার কারণ নেই: মির্জা ফখরুল
একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই১৫:৩২ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রিজার্ভ চুরি: ৯৩ বার পেছাল প্রতিবেদন, নতুন তারিখ ৯ এপ্রিল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় এ নিয়ে ৯৩ বারের মতো সময় বাড়িয়েছে আদালত; নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল। ২০১৬ সালের এই বহুল আলোচিত অর্থকেলেঙ্কারির তদন্ত দীর্ঘসূত্রতায় বিচার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।১৫:২৬ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হল১৫:১০ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০
পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি। বাস ও ট্রাক ডুমরে মুচড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।১৪:২৯ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিলেরও আবেদন জানিয়েছেন তিনি১৪:১৬ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। নতুন এক নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস কার্যক্রম শুরু করেন।১৩:৪২ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।১৩:২৩ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা
জিয়া উদ্যান থেকে মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে যাত্রা করবেন। বিকেলে সেখানে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।১৩:০২ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।১২:২৭ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
এর আগে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট মহড়া প্রদর্শন করে, এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।১১:৫১ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নেওয়া সত্ত্বেও আমিশা সেখানে উপস্থিত হননি। অভিযোগে বলা হয়, অনুষ্ঠান না করে অতিরিক্ত অর্থ দাবি করে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি ৪.৫ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স হয়েছে।১১:২৩ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে গেজেট জারি
নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী, যার মধ্যে তিনজন
১০:৫৩ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সোনার দাম আরও কমলো
বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।১০:৩১ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
স্মৃতিসৌধ, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মন্ত্রীরা
বিকেলে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারি টেলিভিশন বিটিভি সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করবে। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।১০:০৬ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্লে-অফের প্রথম লেগে পিএসজির নাটকীয় জয়
তবে ২৯ মিনিটে দেজিরে দুয়ে গোল করে ম্যাচে ফেরায় পিএসজিকে। এরপর ৪১ মিনিটে আশরাফ হাকিমি গোল করে সমতা ফেরান।০৯:৪৫ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
এর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।০৯:২৫ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।০৯:০০ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব নিয়োগ
প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়।০৮:৩৪ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মঙ্গলবার বিকেলে নবগঠিত সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।০৮:১৭ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
























