News Bangladesh

রাজপথে আন্দোলন ও অটোপাস সংস্কৃতিতে ফিরবে না দেশ: শিক্ষামন্ত্রী

রাজপথে আন্দোলনের পরিবর্তে শিক্ষকদের পাঠদানে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী অটোপাস সংস্কৃতির চিরস্থায়ী অবসান ঘোষণা করেছেন। ১৭ বছরের অনিয়ম দূর করে আন্তর্জাতিক মানের আধুনিক ও কর্মমুখী কারিকুলাম প্রণয়নই হবে মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।

১৩:২৫ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় স্বার্থই শেষ কথা: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ঘোষণা করেছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সার্বভৌম সমতা ও শহীদ জিয়ার ইতিবাচক কূটনীতিতে ফেরার প্রত্যয় নিয়ে এই নতুন ও শক্তিশালী রূপরেখা সাজানো হয়েছে।

১৩:০৩ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের শুরুতেই আকাশছোঁয়া নিত্যপণ্যের দাম

মজান মাসের প্রথম দিন থেকেই খেজুর, ব্রয়লার মুরগি ও কিছু সবজির দাম তিন দফা বেড়েছে। ক্রেতারা অভিযোগ করছেন, ব্যবসায়ীরা শুল্কছাড় ও কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে দাম নিয়ন্ত্রণে অনিয়ম করছেন।

১২:২৮ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো অফিস করে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দিয়েছেন তিনি।

১২:০১ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

‘যাত্রার গল্প’ নিয়ে সাজছে ১২তম সৌদি চলচ্চিত্র উৎসব

আগামী ২৩ এপ্রিল থেকে দাহরানের ইথরা কেন্দ্রে `যাত্রার গল্প` থিমে শুরু হচ্ছে ১২তম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। সপ্তাহব্যাপী এই আয়োজনে এবারের থিম ‘সিনেমা অব দ্য জার্নি’, যেখানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শনী, ডকুমেন্টারি স্ক্রিনিং ও নতুন নির্মাতাদের জন্য প্রজেক্ট মার্কেট থাকবে।

১১:৪৪ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পাবে ১০ লাখ পরিবার

সরকার রমজানে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস দেবে। উত্তরা, আজিমপুর ও মিরপুরসহ রাজধানীর ২৫ স্পটে বিক্রয় কার্যক্রম পুরো মাস চলবে।

১১:২২ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

তিন সিটি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

জাতীয় নির্বাচনের পর এবার ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটির ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে ইসি। আইনি বাধ্যবাধকতা ও প্রশাসনিক গতিশীলতা ফেরাতে ঈদের পরপরই এসব সিটির নির্বাচনী তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

১০:৪৪ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নাইজেরিয়ায় সীসা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩৮

নাইজেরিয়ার প্লেটু রাজ্যে একটি সীসা খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ জন শ্রমিক নিহত ও ২৭ জন আহত হয়েছেন। মাটির নিচে কাজ করার সময় কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

১০:১২ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে সরকারি ও ব্যাংকের নতুন অফিস সময়সূচি কার্যকর

দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯.৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১.৩০ মিনিট পর্যন্ত নামাজ বিরতি থাকবে।

০৯:৪৫ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে বদলে গেল মেট্রোরেলের সময়সূচি

রমজান মাসে সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি চালু। ইফতারের জন্য প্রতিজন যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন।

০৯:২৮ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

হাজারীবাগে বেঙ্গল লেদার কমপ্লেক্সে আগুন, চার ঘণ্টায় নিয়ন্ত্রণ

রাজধানীর হাজারীবাগের বেঙ্গল লেদার কমপ্লেক্সে ভোরে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে ভবনের জুতার গুদাম ও গার্মেন্টসসহ বেশ কিছু প্রতিষ্ঠান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

০৯:০০ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জুয়া-মাদক নির্মূলে জিরো টলারেন্স, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোর

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণে আইনশৃঙ্খলা উন্নয়ন ও কঠোর দুর্নীতি দমনের মাধ্যমে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা দেন। রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জুয়া-মাদক দমন, রেলব্যবস্থা সংস্কার, কৃচ্ছ্রসাধন ও সবার সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।

০৮:৩৭ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

স্টল ভাড়া ছাড়াই ২৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা

জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে গিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। প্রকাশকদের উৎসাহ দিতে এবার কোনো স্টল ভাড়া নেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

২১:১৬ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ১৯ ফেব্রুয়ারি থেকে টানা ৩৬ দিন স্কুল বন্ধ

রমজান ও ঈদ উপলক্ষ্যে আগামীকাল থেকে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ছুটির এই সিদ্ধান্ত আজ নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

২১:০০ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট দখল ও অর্থ জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ ছাড়াই ২,৪৩৬ বর্গফুটের ফ্ল্যাটটি নিজের নামে রেজিস্ট্রি ও ভুয়া হেবা দলিলের মাধ্যমে তথ্য গোপনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০:৪৪ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

বাংলাদেশ রাজনৈতিক কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও র‍্যাংকিংয়ে সেরা তিনে থাকায় ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ ১২ দল এখন নিশ্চিত।

২০:২০ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচার ও সড়ক অবরোধের দিন শেষ, বিশৃঙ্খলা রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের হারানো ভাবমূর্তি উদ্ধার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার ঘোষণা।

১৯:৫৬ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে রেমিট্যান্স ১৯৭ কোটি ডলার

ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি অর্থবছরের ধারাবাহিক সাফল্যে জানুয়ারি ও ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতেও প্রবাসী আয়ে রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছে বাংলাদেশ ব্যাংক।

১৯:৩৫ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনায় নতুন মন্ত্রিসভা

জনগণের রায় ও ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

১৯:২২ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

দেখা গেছে চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা

দেশের আকাশে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। আজ বুধবার তারাবিহ ও শেষ রাতে সেহেরি খাওয়ার মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

১৮:৫৯ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি ৩৫, জামায়াত ১১টি নারী আসন পেতে পারে

জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি, খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন

১৮:৩৫ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর নতুন পেজ চালু; সংরক্ষিত থাকছে প্রধান উপদেষ্টার পেজ

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের আপডেট জানাতে ‘PMO Bangladesh’ ফেসবুক পেজ চালু করা হয়েছে। অন্যদিকে, ড. ইউনূসের ১৮ মাসের শাসনকালের স্মৃতি হিসেবে প্রধান উপদেষ্টার পেজটি ঐতিহাসিক দলিলরূপে সংরক্ষিত থাকবে।

১৮:২৬ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজান-ঈদের ছুটিতে বন্ধ হলো কলেজ, স্কুলের সূচি ভিন্ন

রমজান ও ঈদ উপলক্ষে কলেজ ও মাদরাসায় আজ থেকে টানা ৩৯ দিনের ছুটি শুরু হলেও স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে আগামী ৮ মার্চ থেকে। সব মিলিয়ে দীর্ঘ ছুটি কাটিয়ে কলেজ ও স্কুল উভয় পর্যায়ের শিক্ষার্থীরা আগামী ২৯ মার্চ থেকে পুনরায় নিয়মিত ক্লাসে ফিরবেন।

১৮:০৭ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহি চায়, সে ক্ষেত্রে আমরা নিজ নিজ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি, তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে

১৭:৪৪ ১৮ ফেব্রুয়ারি ২০২৬