News Bangladesh

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারিও থাকবে। নিরাপত্তার কোনো আশঙ্কা নেই। এছাড়া সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

১৩:৫৩ ২০ ফেব্রুয়ারি ২০২৬

শহীদে মিনারে যেতে যেসব সড়ক ব্যবহারের নির্দেশ দিল ডিএমপি

তিনি আরও বলেন, শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন করা যাবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করা হবে।

১৩:২৩ ২০ ফেব্রুয়ারি ২০২৬

৩ সিটি করপোরেশন নির্বাচনের আগাম প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয় ২০২০ সালের ২ জুন, তাই মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ১ জুনে। ঢাকা উত্তর সিটির প্রথম সভা ২০২০ সালের ৩ জুন অনুষ্ঠিত হওয়ায় মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুনে। চট্টগ্রাম সিটির প্রথম সভা ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ায় মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি।

১২:৫২ ২০ ফেব্রুয়ারি ২০২৬

মাতৃভাষা দিবসে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক

র‍্যাব মহাপরিচালক জানান, শহীদ মিনার এলাকায় সব ধরণের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে।

১২:২৬ ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

১১:৫১ ২০ ফেব্রুয়ারি ২০২৬

‘ড্রাফটস’ ফিচার চালু করল ব্লুস্কাই

ড্রাফটস ফিচার ব্যবহার করতে, নতুন পোস্ট লেখার অপশনে গিয়ে ওপরের ডান কোণে থাকা ‘ড্রাফটস’ বাটনটি বেছে নিতে হবে। এ বছরের কর্মপরিকল্পনা প্রকাশের পরপরই ব্লুস্কাই এই ফিচারটি এনেছে।

১১:২৩ ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে এখনও পূর্ণাঙ্গ পেশাদার ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠেনি: চঞ্চল চৌধুরী

চঞ্চলের মতে, দুই বাংলার কাজের পরিবেশে যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে সবকিছু খুব ছকবাঁধা এবং পেশাদার। শুটিং কত দিনে শেষ হবে কিংবা বাজেট কেমন সবকিছুই আগে থেকে স্পষ্ট থাকে। আমাদের এখানে সেই জায়গায় ঘাটতি রয়েছে।

১১:০৯ ২০ ফেব্রুয়ারি ২০২৬

২০৩০ পর্যন্ত আর্সেনালে থাকছেন বুকায়ো সাকা

কোচ মিকেল আর্তেতার অধীনে অ্যাকাডেমি গ্র্যাজুয়েট সাকার চেয়ে বেশি মিনিট আর কোনো খেলোয়াড় মাঠে নামেননি। শৈশবের ক্লাব আর্সেনালের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতেও নিয়মিত মুখ সাকা।

১০:৪৩ ২০ ফেব্রুয়ারি ২০২৬

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই উদ্যোগকে পুনরায় সামনে এনে নতুন করে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

১০:১৮ ২০ ফেব্রুয়ারি ২০২৬

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বইমেলাকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রকাশক, আয়োজক ও স্টল নির্মাণে নিয়োজিত কারিগররা। প্রাণের এ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্তও বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে।

০৯:৫৭ ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজান-ঈদে নগদ অর্থ পরিবহনে বিশেষ এস্কর্ট দেবে পুলিশ

তিনি বলেন, রমজান ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়বে। এ সময়ে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তা প্রয়োজন মনে করলে ডিএমপির এস্কর্ট সেবা নিতে পারবেন। তবে সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা রাখতে হবে।

০৯:৪১ ২০ ফেব্রুয়ারি ২০২৬

ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা 

কমিটি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের উপযোগী নকশা (ডিজাইন) প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে। প্রথম পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে একটি করে উপজেলা বাছাই করে সেখানে কর্মসূচিটি চালু করা হবে।

০৯:১৬ ২০ ফেব্রুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনগণের চাওয়া অনুযায়ী যে গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন, তার অগ্রাধিকার এখন নির্ধারণ করতে হবে

১৮:৫৯ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

`সংস্কার পরিষদের শপথ না নিয়ে প্রতারণা করেছে সরকারি দল: নাহিদ

তিনি বলেন, ‘আমরা মনে করি, এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে

১৮:৩৯ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হতে পারে 

অনিরুদ্ধ দাস বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে। তবে এসব ভিসা পুনরায় চালুর জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন

১৭:৪২ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

এপ্রিল থেকে ওয়েবের জন্য মেসেঞ্জার অ্যাপ বন্ধ করে দিচ্ছে মেটা

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানিয়েছে যে এপ্রিলের পর ওয়েবে লগইন করলে ব্যবহারকারীদের মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপে রিডাইরেক্ট করা হবে। এই পরিবর্তন ফেসবুকের মূল ওয়েবসাইটে মেসেজিংকে প্রভাবিত করবে না। ব্যবহারকারীরা ফেসবুক ডট কমের মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন

১৭:১৬ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ধর্ষণ নির্যাতন মামলায় ‘ধাওয়া করে’ হিরো আলমকে ধরল পুলিশ

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ধর্ষণ ও নির্যাতনের এক মামলায় হিরো আলমের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে বলে পুলিশের কাছে খবর ছিল

১৬:৫১ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘মার্কিন জনগণের পক্ষ থেকে আমি আপনার এই ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি

১৬:২২ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

‘শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য, সিন্ডিকেড থাকবে না’

এহছানুল হক মিলন বলেন, আগের মন্ত্রীত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট

১৬:০৪ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী!

ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পশতু ভাষায় ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’ বা ‘আদালতের ফৌজদারি বা দণ্ডবিধি সংক্রান্ত নিয়মাবলী’ নামীয় এই দণ্ডবিধি আফগানিস্তানের আদালতগুলোতে বিতরণ করা হয়েছে। এর একটি অনুলিপি ইন্ডিপেন্ডেন্ট দেখেছে

১৫:৪১ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩৪ মিনিটে রওনা হন নিজের গাড়িতে চড়েই। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত চারটি সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়। সচিবালয়ে পৌঁছান ৯টা ১৫মিনিটে

১৫:৩৩ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট ও আশপাশ

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪.১ মাত্রার এক মৃদু ভূমিকম্পে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছে। সুনামগঞ্জের ছাতক ছিল এই কম্পনের কেন্দ্রস্থল, তবে এর উৎস ভূ-পৃষ্ঠের গভীর হওয়ায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

১৪:৪৩ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ল্যানসেটের গবেষণা: গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের তুলনায় বাস্তব প্রাণহানি অনেক বেশি; ২০২৩–২০২৫ সালের মধ্যে সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় ৭৫ হাজার। আহত ও স্বাস্থ্যব্যবস্থার ধসের কারণে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার ঝুঁকিও বেড়েছে।

১৪:২৪ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৫ কোটি পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে; ঈদের আগেই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। অতি দরিদ্র ও নারীরা অগ্রাধিকার পাবেন এবং কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

১৪:০২ ১৯ ফেব্রুয়ারি ২০২৬