News Bangladesh

কেন্দ্রীয় শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি

ডিসি মাসুদ আলম আরও জানান, হারানো মোবাইলের কিছু নম্বর পুলিশের কাছে রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেছেন, মোবাইলগুলি পাওয়া যাবে, তবে কিছুটা সময় লাগবে।

১১:৫১ ২১ ফেব্রুয়ারি ২০২৬

দুই দফা পতনের পর আবারও বাড়লো সোনার দাম

সোনার সঙ্গে দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বেড়ে ৬ হাজার ৭০৭ টাকা হয়েছে।

১১:২৮ ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া

রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান জামায়াত আমিরের নেতৃত্বাধীন জোট। ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা।

১১:১০ ২১ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের একতরফা শুল্কনীতি অবৈধ: সুপ্রিম কোর্ট

২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প কূটনৈতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্যে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিলেন। ২ এপ্রিল তিনি নতুন শুল্কনীতি ঘোষণা করেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা সব দেশের ওপর ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ এবং ‘পাল্টাপাল্টি শুল্ক’ (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপের কথা বলা হয়েছিল। পরবর্তীতে চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের সময়ে এই শুল্ক ব্যাপকভাবে ব্যবহার করেছেন তিনি।

১০:৪৪ ২১ ফেব্রুয়ারি ২০২৬

বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম প্রহরে নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ফুল না দিয়েই এলাকা ত্যাগ করতে বাধ্য হন রুমিন ফারহানা।

১০:১৮ ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনতার ঢল

এরপর একে একে বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে হাজার হাজার মানুষের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে শুরু করে কোলের শিশু কিংবা হুইলচেয়ারে আসা বৃদ্ধ সবার গন্তব্য ছিল শহীদ বেদি।

০৯:৫৫ ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে দলীয়ভাবে দ্বিতীয় দফায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

০৯:২৯ ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দ্বিতীয় দফায় পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান।

০৯:১৯ ২১ ফেব্রুয়ারি ২০২৬

ধামরাইয়ে ‘টর্নেডো’ নয়, ছিল ধূলিঘূর্ণি

ধামরাইয়ে দৃশ্যমান ঘূর্ণিপাকটি কোনো বিধ্বংসী টর্নেডো নয়, বরং তীব্র গরমে সৃষ্ট একটি সাধারণ ও ক্ষণস্থায়ী ‘ধূলিঘূর্ণি’। আবহাওয়াবিদদের মতে, শুষ্ক মৌসুমে মাটির অতিরিক্ত তাপের কারণে সৃষ্ট এই প্রাকৃতিক প্রক্রিয়াটি সাধারণত ক্ষতিকর নয়।

২১:০৭ ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ভারত

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত এবং গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সীমান্ত সহযোগিতা ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন গতিতে এগোচ্ছে।

২০:৪৫ ২০ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ফাহিমা খাতুনের অনবদ্য অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১১০ রানের পুঁজি নিয়েও বোলারদের দাপটে প্রতিপক্ষকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

২০:৩০ ২০ ফেব্রুয়ারি ২০২৬

‘মাতৃভাষার মর্যাদা ও বীর শহীদদের আত্মদানই আমাদের প্রেরণা’

মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মদানকে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষা ও সকল ভাষার মর্যাদা রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন তিনি।

১৯:৩৯ ২০ ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি ঘিরে র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

১৯:১৮ ২০ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব পেলেন ৮ উপদেষ্টা, কার দায়িত্বে কোন মন্ত্রণালয়?

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে আটজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দফতর বণ্টনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম আরও গতিশীল হবে।

১৮:৫৮ ২০ ফেব্রুয়ারি ২০২৬

আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ আমার আব্বু: জাইমা রহমান

বাবার প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি তাঁর নিষ্ঠার কথা জানিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। পোস্টটিতে তিনি বাবাকে নিজের জীবনের শ্রেষ্ঠ আদর্শ ও পরিশ্রমী মানুষ হিসেবে উল্লেখ করে দেশসেবায় তাঁর সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

১৮:১২ ২০ ফেব্রুয়ারি ২০২৬

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলাচেষ্টা, গুলিতে নিহত ১

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে এসটিসি সমর্থিত অন্তত ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নবগঠিত সরকারের প্রথম বৈঠকের সময় ঘটা এই হামলার পর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি বর্তমান সরকারের বৈধতা প্রত্যাখ্যান করেছে।

১৭:৪৯ ২০ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা অর্থমন্ত্রীর

বিনিয়োগ বৃদ্ধি ও বন্দরের আধুনিকায়নের মাধ্যমে চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে তিনি দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে নতুন পে-স্কেল বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

১৭:৩২ ২০ ফেব্রুয়ারি ২০২৬

চলতি মাসেই শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন

আগামী ২৬ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে, যা রমজান মাসেই অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের পাশাপাশি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি চলছে।

১৬:৫১ ২০ ফেব্রুয়ারি ২০২৬

গ্যাস সংকট মোকাবিলায় সিএনজি বন্ধের সময় বাড়াল সরকার

বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন ৬ ঘণ্টা (বিকেল ৩টা-রাত ৯টা) সিএনজি স্টেশন বন্ধ থাকবে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।

১৬:২৫ ২০ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের স্পাইসজেটের ওপর বাংলাদেশের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা

বকেয়া নেভিগেশন ও ওভারফ্লাইট চার্জ পরিশোধ না করায় ভারতের স্পাইসজেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বেবিচক। এর ফলে কলকাতা–গুয়াহাটি ও ইম্ফল রুটে ফ্লাইটগুলোকে ঘুরপথে চলতে হচ্ছে, বেড়েছে সময় ও জ্বালানি ব্যয়; শেয়ারবাজারেও পড়েছে এর প্রভাব।

১৫:৩৭ ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের প্রথম দিনে পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১৬

তিনি বলেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তিনতলা ভবনটি ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

১৪:৫৪ ২০ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

ওসি  জানান, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাটের পথে চলন্ত তেলবাহী ট্রাকটি ট্রান্সমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দুইজন নিহত হন। দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে স্থানীয়রা প্রতিবাদ জানায়।

১৪:২২ ২০ ফেব্রুয়ারি ২০২৬

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারিও থাকবে। নিরাপত্তার কোনো আশঙ্কা নেই। এছাড়া সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

১৩:৫৩ ২০ ফেব্রুয়ারি ২০২৬

শহীদে মিনারে যেতে যেসব সড়ক ব্যবহারের নির্দেশ দিল ডিএমপি

তিনি আরও বলেন, শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন করা যাবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করা হবে।

১৩:২৩ ২০ ফেব্রুয়ারি ২০২৬