News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

টয়োটার প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন কেনটা কন

টয়োটার প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন কেনটা কন

কোজি সাটো ও কেন্টা কন। ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এবারই প্রথম প্রথা ভেঙে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কোনো প্রকৌশলী বা গাড়ি বিশেষজ্ঞ নয়, বরং নিজেদের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেনটা কনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টয়োটা মোটর করপোরেশন জানায়, বর্তমান সিইও কোজি সাতো আগামী ১ এপ্রিল পদত্যাগ করবেন। সেদিনই কেনটা কন তার স্থলাভিষিক্ত হবেন। কোজি সাতো পদত্যাগের পর টয়োটার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান অটোমোবাইলশিল্প বৈদ্যুতিক গাড়ির বাজার দখল ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান শুল্কযুদ্ধের কারণে এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে টয়োটা এমন একজনকে নেতৃত্বের আসনে চেয়েছে, যিনি আবেগ নয়, বরং সংখ্যা ও মুনাফার হিসাব দিয়ে কোম্পানিকে প্রতিকূলতা থেকে রক্ষা করতে পারবেন।

নতুন সিইও কেনটা কন জানিয়েছেন, তিনি একজন “সংখ্যার মানুষ”। তবে তাঁর শখের জায়গাও আছে—বড় পারিবারিক গাড়ি। তিনি বলেন, আমার প্রধান লক্ষ্য হলো টয়োটার জন্য একটি বিশাল আর্থিক ভান্ডার গড়ে তোলা, যাতে আমরা পরিবর্তনশীল শিল্পে সাহসী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হই।

আরও পড়ুন: অ্যাম্বার আইটি-ব্র্যাক হেলথকেয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

২০২৫ সালে টয়োটা বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রি করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে হাইব্রিড ও জ্বালানিচালিত গাড়ির চাহিদা তুঙ্গে ছিল। তবে ২০২৬ সালের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কানাডা ও মেক্সিকো সীমান্ত নিয়েও কঠোর অবস্থান নেওয়ায় উৎপাদন খরচে নিয়ন্ত্রণ ও বিনিয়োগের ভারসাম্য রক্ষা করাটাই টয়োটার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়