ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর জনসভায় তারেক রহমান
ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় মঞ্চে ওঠেন তিনি। এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন তারেক রহমান।
জনসভার শুরু হয় বেলা ১১টায়, যেখানে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত, এরপর পবিত্র গীতা ও বাইবেল পাঠ করা হয়। সমাবসের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি এই মাঠে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান। ওই সময় সম্মেলন উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ কারণে তারেক রহমানের এই আগমন বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিশেষ আবেগ তৈরি করেছে।
আরও পড়ুন: ঐক্য সরকার নয়, বিএনপি একাই সরকার গঠন করবে: তারেক রহমান
ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছার পর তিনি হেলিকপ্টারে চেপে ঠাকুরগাঁওয়ে যান। এদিনই দুপরে ১:৩০টায় নীলফামারীর বড় মাঠ এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








