News Bangladesh

ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষে জাবেরসহ আহত অর্ধশতাধিক

হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা ও সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিবসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করলেও সরকার এই হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে যুক্ত করার আনুষ্ঠানিক আশ্বাস দিয়েছে।

১৭:৫৩ ৬ ফেব্রুয়ারি ২০২৬

গণতন্ত্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি, যেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর অঙ্গীকার করা হয়েছে। ক্ষমতায় এলে ৪ কোটি গৃহিণীর জন্য ফ্যামিলি কার্ড, দেড় কোটি কৃষকের জন্য কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি ও কল্যাণে নানা পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।

১৭:২২ ৬ ফেব্রুয়ারি ২০২৬

৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল করল বিএনপি

এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নবনির্বাচিত ছাত্রনেতারা বিএনপি-সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলে যোগ দেন।

১৫:০৪ ৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় জারি ১৪৪ ধারা

এদিন বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

১৪:৪০ ৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোভ্যান আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

১৪:১৭ ৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

১৩:৫১ ৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপিতে যোগদান করলেন জাকসু ভিপি জিতু

এ সময় রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তিনি নবাগতদের স্বাগত জানান।

১৩:৩১ ৬ ফেব্রুয়ারি ২০২৬

৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহও অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

১২:৫৩ ৬ ফেব্রুয়ারি ২০২৬

‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করল সৌদি আরব

প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি। নতুন পাসপোর্টে প্রতিটি উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রঙ ও জন্মস্থানসহ বিস্তারিত তথ্য নথিভুক্ত থাকবে। এছাড়া সঠিক শনাক্তকরণের জন্য এতে যুক্ত থাকবে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর এবং উটের দুই পাশের ছবি।

১২:২৭ ৬ ফেব্রুয়ারি ২০২৬

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনার সামনে অবস্থান

পুলিশ প্রথমে শাহবাগ এলাকায় পৌঁছালে জলকামান নিক্ষেপ করে। তবে সরকারি চাকরিজীবীরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যান। প্রথম দফায় তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন।

১২:০২ ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন সামনে রেখে সতর্ক বার্তা যুক্তরাজ্যের

বার্তায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থি হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ বা ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা ঘটতে পারে। এসব সহিংসতা নির্বিচারে ঘটতে পারে।

১১:৩৬ ৬ ফেব্রুয়ারি ২০২৬

২০২৬ সালে এআই খাতে দ্বিগুণ বিনিয়োগের পরিকল্পনা গুগলের

বিশেষজ্ঞরা বলছেন, এআই খাতে এত বড় বিনিয়োগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও, গুগল ইতিমধ্যে এর সুফল দেখাতে পেরেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, এআই প্রযুক্তির কারণে তাদের আয় ও ব্যবসা দুটোই বৃদ্ধি পেয়েছে।

১১:০৮ ৬ ফেব্রুয়ারি ২০২৬

 সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই দফায় সোনার দাম প্রতি ভরি ১৬ হাজার ৩৩০ টাকা বাড়ানো হয়েছিল। তখন দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

১০:৩৫ ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, শ্রীলঙ্কার পুনর্বিবেচনার আহবান

পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকেই আইসিসি বিষয়টি পুনর্বিবেচনার চেষ্টা শুরু করেছে। চার দিন পেরোলেও এখনও কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। পাকিস্তান সরকার সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ম্যাচ খেলার ইঙ্গিত দিয়েছে, তবে সরাসরি আইসিসিকে লিখিতভাবে জানাননি। আইসিসি দরজার আড়ালে যোগাযোগ এবং বিশেষ প্রতিনিধির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমাধান চাইছে, যাতে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হয়।

১০:০৭ ৬ ফেব্রুয়ারি ২০২৬

বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

বালক সুনীল ওস্তাদ জালাল উদ্দিন খাঁরের গান শুনেই গানের জগতে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছিলেন। দুর্ভাগ্যবশত অন্ধত্বের কারণে তিনি দৃষ্টিশক্তি হারালেও, গানের সাধনা থেকে এক মুহূর্তের জন্যও সরে যাননি।

০৯:৪৪ ৬ ফেব্রুয়ারি ২০২৬

টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণায় হামলা, ৩ শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ

হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আশপাশে থাকা পাঁচজন গুলিবিদ্ধ হন। আকস্মিক গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করে।

০৯:২৩ ৬ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত কোনো পুলিশ সদস্য নির্বাচনসংক্রান্ত ছবি, পোস্ট, ব্যক্তিগত মন্তব্য বা কোনো ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না।

০৯:০১ ৬ ফেব্রুয়ারি ২০২৬

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকায়।

০৮:৪৪ ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির ৪ দিনে রেমিট্যান্স এলো ৫০ কোটি ৬০ ডলার

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাস আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের ক্রমবর্ধমান আগ্রহই এই প্রবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

০৮:১৯ ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে একযোগে বদলি

এছাড়া খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

২২:০২ ৫ ফেব্রুয়ারি ২০২৬

আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হতে পারে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারকে বছরে অতিরিক্ত প্রায় ৬৭০ কোটি টাকা ব্যয় করতে হবে। তবে চলতি অর্থবছরে এ খাতে প্রয়োজন হবে ১৬৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে ইতোমধ্যে এ জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।স

২১:৩৯ ৫ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ওয়াশিংটনের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

২১:১৬ ৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

পোস্টে বলা হয়, ‘জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।’

২০:৫১ ৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত: ইসি সচিব

নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপতথ্য। এ বিষয়ে আমরা মেটার সঙ্গে কথা বলেছি এবং আশা করছি তারা সহযোগিতা করবে। আমরা চাই না ইন্টারনেটের গতি কমানো হোক। পাশাপাশি আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর কনটেন্ট অপসারণের অনুরোধও মেটাকে জানানো হয়েছে।

২০:২৬ ৫ ফেব্রুয়ারি ২০২৬