গাজীপুরে ৪ দিন বন্ধ থাকবে রিসোর্ট ও শুটিং স্পট
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার দিনের জন্য গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার জানান, এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি বৃহস্পতিবার রাতে জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন: শাহবাগে দফায় দফায় সংঘর্ষ, প্রার্থীসহ আহত অন্তত ৫০
এ সময় এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








