পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ২৭
গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফায়জুল্লাহ ফারাক জানান, ঘিজারের খালথি উপত্যকায় তিনজন নিহত হয়েছেন। অর্ধ ডজনেরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং তিনজন এখনও নিখোঁজ। ইয়াসিন থোই এলাকায় ঘরবাড়ি, বিদ্যালয়, পানির ট্যাংক ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে বালতিস্তান ও সাদপাড়া সড়ক, করাকোরাম মহাসড়কের একটি সেতু ধ্বংস হওয়ায় সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে।১৩:২৮ ১৫ আগস্ট ২০২৫
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদক বহনে নিষেধাজ্ঞা
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ স্থান। প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচারকার্য পরিচালনা করেন। সম্প্রতি দেখা গেছে, কিছু বিচারপ্রার্থী ও মামলা–সংশ্লিষ্ট ব্যক্তি কোর্ট প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ অবৈধ বস্তু বহন করছেন, যা আদালতের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করছে।১২:৫৯ ১৫ আগস্ট ২০২৫
এখনও গণতন্ত্র হাতের নাগালের বাইরে: গয়েশ্বর
গয়েশ্বর বলেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক থাকবো। কারো ফাঁদে পা দেবো না।” তিনি আরও বলেন, “খালেদা জিয়া জাতির অভিভাবক হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করেননি, আমরা করতাম।”১২:৩৪ ১৫ আগস্ট ২০২৫
৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
তিনি বলেন, “পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি শুরু করা হবে। যেখানে সস্তা পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।”১২:০৬ ১৫ আগস্ট ২০২৫
ইসলামে জুমার দিনের গুরুত্ব ও মর্যাদা
কোরআনে আল্লাহ তা’আলা ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সূরায় বলা হয়েছে, “হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি কাজকর্ম) ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে চাও।” (সূরা জুমা- ০৯)১১:৪২ ১৫ আগস্ট ২০২৫
মহাকাশে ‘সৌরনের চোখ’-এর মতো কাঠামো আবিষ্কার বিজ্ঞানীদের
ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমির প্রধান লেখক ইউরি কোভালেভ বলেন, “ছবিটি পুনর্গঠন করে আমরা খুব অবাক হয়েছি। ডোনাট আকৃতির টরয়েডাল চৌম্বকক্ষেত্রের একটি জেট সরাসরি আমাদের দিকে তাকিয়ে আছে। যেহেতু জেটটি পৃথিবীর দিকে সারিবদ্ধ, তাই উচ্চ-শক্তির রেডিও তরঙ্গ দেখা যায়।”১১:১৫ ১৫ আগস্ট ২০২৫
স্বাধীনতা দিবসে পাকিস্তাকে কড়া বার্তা দিলেন মোদি
তিনি আরও বলেন, “ভারত দীর্ঘ বছর ধরে সন্ত্রাস সহ্য করেছে। তবে এবার সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের আলাদা করে দেখব না। ওরা মানবতার শত্রু, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই।”১০:৫১ ১৫ আগস্ট ২০২৫
রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।১০:২৬ ১৫ আগস্ট ২০২৫
জামিনে মুক্তি পেলেন শমী কায়সার
অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শমী কায়সারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় জামিন অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।০৯:৫৯ ১৫ আগস্ট ২০২৫
রিয়ালে যোগ দিয়ে মেসিকে বিশ্বের সেরা বলে বিপাকে মাস্তানতুয়োনো
মাস্তানতুয়োনো বলেন, “আমি ভীষণ খুশি, এমন আনন্দ অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল, আর আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে, তা আবার জন্মদিনে। কোচকে ধন্যবাদ, তিনি আমার ওপর আস্থা রেখেছেন।”০৯:২৫ ১৫ আগস্ট ২০২৫
নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে নেই: ড. ইউনূস
তিনি বলেন, “ভারতে হাসিনাকে চুপ রাখা সম্ভব হবে না। আমরা হাসিনাকে আনার জন্য যুদ্ধ করব না। মোদি যদি চান, তিনি তাকে রাখতে পারেন, তবে তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে। বাংলাদেশে হাসিনাকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না, কারণ এখনও তার অনেক সমর্থক রয়েছে।”০৯:০৫ ১৫ আগস্ট ২০২৫
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার
তিনি আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ হাজার ৮২৭ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার।০৮:৩৯ ১৫ আগস্ট ২০২৫
১৫ আগস্ট: শোক দিবস পালন থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ
রুলস অব বিজনেস-এর অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর অধীনে মন্ত্রিপরিষদ কাজের মধ্যে ৯-এ-আইটেমে ছিল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়টি। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ওই ধারা বিলুপ্ত হলো।০৮:১৮ ১৫ আগস্ট ২০২৫
‘মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা’
‘প্রধান উপদেষ্টার সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়েছে। মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের অনেকের ইংরেজিতে সমস্যা এবং মালয় ভাষা রপ্ত করতে পারেন না। ফলে মালয়েশিয়া প্রবাসীদের জন্য বাংলা ভাষায় অভিযোগ করার সুযোগের ব্যবস্থা করা হচ্ছে১৯:৫৪ ১৪ আগস্ট ২০২৫
সখীপুরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (১৩ আগষ্ট) বুধবার রাতে উপজেলার বিভিন্ন
১৯:৪৭ ১৪ আগস্ট ২০২৫
অপুকে চিনলেও সম্পৃক্ততা ‘অস্বীকার’ উপদেষ্টা আসিফের
ছাত্র অধিকার পরিষদে থাকার সময় ২০২২ সালের তিনি জানে আলম অপুকে চিনতেন। ২০২৪ সালের ৫ অগাস্টের পর অপুর সাথে তার কোনো কথা হয়নি১৯:৪০ ১৪ আগস্ট ২০২৫
কক্সবাজারে ওসিকে গালিগালাজ ও হুমকি: বিএনপি নেতার পদ স্থগিত
মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে১৮:৫৬ ১৪ আগস্ট ২০২৫
সাবেক গভর্নর ও চার ডেপুটি গভর্নরের পরিবারের সদস্যদের হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এর মধ্যে ফজলে কবিরের মেয়াদে ব্যাংক দখল করে লুটপাট শুরু হয়। এই প্রক্রিয়া অব্যাহত থাকে আব্দুর রউফ তালুকদারের মেয়াদেও১৮:৪০ ১৪ আগস্ট ২০২৫
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নারী এবং হাসপাতালে নেওয়ার পর দুজন পুরুষ মারা যান১৭:৫৩ ১৪ আগস্ট ২০২৫
নোয়াখালীতে একসঙ্গে ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
গত শুক্রবার ৮ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ আছেন১৬:৫০ ১৪ আগস্ট ২০২৫
আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ: ইসি সচিব
পর্যবেক্ষক হিসেবে ৩১৮টা আবেদন পেয়েছি, এই আবেদনগুলোর পর্যালোচনা চলছে। এছাড়া তথ্য সংগ্রহের জন্য নতুন ২২টা রাজনৈতিক দলের প্রাথমিক যাছাইয়ের ফিডব্যাক পাঠানো হবে বলে জানান তিনি১৬:৪২ ১৪ আগস্ট ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যমুনা মহাসড়ক অবরোধ
এর আগে, বুধবার শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছিল। ওই অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে হাজারো যাত্রীর দুর্ভোগ হয়১৬:৩৬ ১৪ আগস্ট ২০২৫
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে দুধকুমারের পানি
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার সকাল ৯ টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে১৬:২৯ ১৪ আগস্ট ২০২৫
সাদাপাথর লুট: ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেপ্তার
ধবার রাত ৯টায় যৌথ বাহিনী মাঠে নামে এবং রাত ১১টায় সাদাপাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে রাতেই লুট হওয়া পাথর উদ্ধারের অভিযান চালায়। অভিযানে ভোলাগঞ্জের আশপাশের এলাকা থেকে উদ্ধার করা সাদাপাথর রাতেই যথাস্থানে রাখতে শ্রমিক নিয়ে কাজ শুরু করে যৌথবাহিনী১৬:২৫ ১৪ আগস্ট ২০২৫
























