News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ২৫ মার্চ ২০২৬

ঈদের ছুটির পর দুইদিনই সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত প্রধানমন্ত্রী

ঈদের ছুটির পর দুইদিনই সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। এদিন তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম দিনেও অফিসে এসে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেছিলেন প্রধানমন্ত্রী।

টানা দুই দিন সকাল ৯টায় দপ্তরে উপস্থিতির ফলে সচিবালয়ে কার্যক্রমে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

আরও পড়ুন: মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার তিনি জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সভা, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়