News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ১১:৪৫, ২৫ মার্চ ২০২৬

আবারও কমলো সোনার দাম

আবারও কমলো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি:২২ ক্যারেট: ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

এর আগে, গত ১৯ মার্চ বিকেলে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: মার্চের ২৩ দিনেই দেশে এলো প্রায় ২৮৩ কোটি ডলার রেমিট্যান্স

চলতি বছরে দেশে সোনার দাম ৪৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ দফা বৃদ্ধি এবং ২০ দফা হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৯ বার কমানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়