News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ২৫ মার্চ ২০২৬

২৫ মার্চ নয়, ২৭ মার্চ বিএনপির আলোচনা সভা

২৫ মার্চ নয়, ২৭ মার্চ বিএনপির আলোচনা সভা

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নির্ধারিত আলোচনাসভার তারিখ পরিবর্তন করেছে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী ২৫ মার্চের পরিবর্তে সভাটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চ দুপুর আড়াইটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আরও জানানো হয়, সভায় জাতীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: ৬ দফা ঘোষণা ইনকিলাব মঞ্চের

এর আগে, গত ২২ মার্চ নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী জানিয়েছিলেন, আলোচনাসভাটি ২৫ মার্চ একই সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। পরে তা পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়