News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৬, ২৪ মার্চ ২০২৬

ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

ছবি: সংগৃহীত

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর দীর্ঘস্থায়ী যানজট কমিয়ে জনজীবনে স্বস্তি ফেরাতে সরকারের শীর্ষ পর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা এবং অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: সাবেক এমপি মাসুদ মানবপাচার মামলায় গ্রেফতার: ডিবি প্রধান 

এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভিন্ন বিভাগের সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়