অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: ঈদের ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ
ওই সময় থেকে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








