News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৬, ২৫ মার্চ ২০২৬

১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন

১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বেলা ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। ওই দিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট উপস্থাপন করবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণত জুনের প্রথম সপ্তাহে বাজেট পেশ করা হলেও এবার কোরবানির ঈদের ছুটির কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে।

তবে বাজেটের আকার এখনো চূড়ান্ত হয়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব মতামতের ভিত্তিতে বাজেটের আকার চূড়ান্ত করে নির্ধারিত দিনে সংসদে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন: আবারও কমলো সোনার দাম

এর আগে, গত বছরের ২ জুন সংসদ অধিবেশন না থাকায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়