বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিকেলে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও এতে বক্তব্য দেবেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট
দলের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








