সোনার দাম ভরিতে কমেছে ৬,৫৯০ টাকা
ছবি: সংগৃহীত
দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম আরও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা করা হয়েছে।
নতুন দাম শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন দর অনুযায়ী: ২২ ক্যারেট: ২,৩৪,৮৫৫ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট: ১,৯২,১৬৪ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতি: ১,৫৬,৪৭৩ টাকা প্রতি ভরি।
এর আগে, ২৫ মার্চ সোনার দাম সমন্বয় করে ২২ ক্যারেটের দাম ভরিতে ৫,৪৮২ টাকা কমিয়ে ২,৪১,৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত সোনার দাম ৪৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফা, কমানো হয়েছে ২১ দফা।
রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে: ২২ ক্যারেট রুপা: ৫,৩৬৫ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট রুপা: ৫,১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৪,৪৩২ টাকা, সনাতন পদ্ধতি রুপা: ৩,৩২৪ টাকা প্রতি ভরি।
আরও পড়ুন: সরাসরি ক্রয়ে ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন
চলতি বছর রুপার দাম ২৯ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৬ দফা, কমানো হয়েছে ১৩ দফা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








